ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত পোশাকশ্রমিক তৌফিকের পরিবার সুন্দরগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩ পরীক্ষার আগে কেন্দ্র বদল, ৪০ কিলোমিটার যাতায়াতের শঙ্কায় শিক্ষার্থীরা অক্টোবরে হামলা-হয়রানির শিকার ২৮ সংবাদকর্মী, প্রাণ গেছে একজনের: বিএজির প্রতিবেদন মোগল জাহাজে ডাকাতিতে জড়িত ব্যক্তির নামে নিউইয়র্কের সৈকত দি পল-সেলসোরা নেই, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা আছেন জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক আবেদন ছিল দুই কোটি টাকার, বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ চালুর উদ্যোগ নেবে আইসিটি বিভাগ

হাদির কবর জিয়ারতের মাধ্যমে শুরু হলো আজাদী পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৫২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজাদী পদযাত্রার সূচনা হয় আধিপত্যবাদবিরোধী শহীদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারতের মাধ্যমে। ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী এবং জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা এ কবর জিয়ারতে উপস্থিত ছিলেন।

সোমবার (৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পর ভোর সাড়ে ৬টায় তারা কবর জিয়ারত করেন। এতে ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সভাপতি তাহমিদ আল মুদাস্সির, সেক্রেটারি আল আমিন সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী আধিপত্যবাদ, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও লুটতরাজের বিরুদ্ধে মানবিক মর্যাদা, সার্বভৌম ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আজাদী পদযাত্রার ঘোষণা দেন।

পদযাত্রাটি ঢাবির টিএসসি থেকে শুরু হয়ে কর্মকর্তা ভবন, শিববাড়ী, কর্মচারী ভবন, কার্জন হল, জগন্নাথ হল, ফুলার রোড, হল পাড়া, নীলক্ষেত আবাসিক এলাকা হয়ে আজিমপুরে শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
হাদির কবর জিয়ারতের মাধ্যমে শুরু হলো আজাদী পদযাত্রা

আপডেট সময় : ০২:৫২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬