ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

জানুয়ারির প্রথম ৪ দিনেই রেমিট্যান্স এলো ৪৬ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৩৭:১০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জানুয়ারির প্রথম চার দিনেই দেশে প্রবাসী আয় এসেছে ৪৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১১ কোটি ৬৫ লাখ ডলার রেমিট্যান্স, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য অগ্রগতি নির্দেশ করছে।

সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, চলতি জানুয়ারির ১ থেকে ৪ তারিখ পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৪৬ কোটি ৬০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২২ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ প্রায় দ্বিগুণ হয়েছে।

আরিফ হোসেন খান আরও জানান, শুধু ৪ জানুয়ারি এক দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২০ কোটি ২০ লাখ মার্কিন ডলার। পাশাপাশি চলতি ২০২৫–২০২৬ অর্থবছরের জুলাই মাস থেকে ৪ জানুয়ারি পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬৭৩ কোটি ১০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৩০ শতাংশ বেশি।

এদিকে গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। এটি চলতি অর্থবছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো এক মাসে প্রাপ্ত প্রবাসী আয়ের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিশেষজ্ঞদের মতে, প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
জানুয়ারির প্রথম ৪ দিনেই রেমিট্যান্স এলো ৪৬ কোটি ডলার

আপডেট সময় : ০৩:৩৭:১০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬