সংবাদ শিরোনাম ::
মাদুরো দম্পতিকে মার্কিন জাহাজে নিউইয়র্কে নেওয়া হচ্ছে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৩:৪৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন যুদ্ধজাহাজে করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেওয়া হচ্ছে। ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প জানান, মাদুরো ও সিলিয়া ফ্লোরেসকে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস আইও জিমায় করে নিউইয়র্কে আনা হচ্ছে। এর আগে হেলিকপ্টারে করে তাদের জাহাজে তোলা হয়।
এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘তারা সুন্দর একটি ফ্লাইটে গেছেন। আমি নিশ্চিত, তারা এটি উপভোগ করেছেন। তবে মনে রাখতে হবে, তারা অনেক মানুষ হত্যা করেছেন।’
প্রসঙ্গত, শনিবার মধ্যরাতে আকস্মিক সামরিক অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রের সেনারা। পরে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়।


























