ঢাকা ০২:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

জামায়াতে ইসলামীকে ডাকসু নেতার খোলা চিঠি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৩৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ৩ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশকে ঘিরে দলটির প্রতি খোলা চিঠি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই খোলা চিঠি প্রকাশ করেন।

চিঠিতে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ উল্লেখ করেন, ‘৩ জানুয়ারি, ২০২৬ দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে লক্ষাধিক শিক্ষার্থী অংশ নেবেন। অথচ একই দিন দুপুর ১২টায় জামায়াতে ইসলামীর মহাসমাবেশ ডাকা হয়েছে।’

তিনি বলেন, এই কর্মসূচির কারণে রাজধানীজুড়ে তীব্র যানজট সৃষ্টি হতে পারে, যা হাজারো শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণে বাধা হয়ে দাঁড়াতে পারে এবং তাদের স্বপ্নভঙ্গের কারণ হতে পারে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূচিজনিত যানজটের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের পরীক্ষায় বহু শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও তিনি তুলে ধরেন।

খোলা চিঠিতে জামায়াতে ইসলামীর প্রতি আহ্বান জানিয়ে ডাকসু নেতা বলেন, ‘আপনারা শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গের কারণ না হয়ে স্বপ্ন গড়ার সহযোগী হোন। শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়ে অনুগ্রহ করে মহাসমাবেশের সময়সূচি পুনর্বিবেচনা ও পরিবর্তন করুন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
জামায়াতে ইসলামীকে ডাকসু নেতার খোলা চিঠি

আপডেট সময় : ০২:৩৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫