ঢাকা ০২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

ঘন কুয়াশায় পাটুরিয়া রুটে ফেরি চলাচলে বিঘ্ন

মানিকগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০০:১০ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘন কুয়াশায় টানা দেড় ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।

রোববার দিবাগত রাত ১১টা ৪০ মিনিটের দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে রাত ১০টার দিকে নদীতে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলের মূল চ্যানেল দৃষ্টিসীমার বাইরে চলে যায়। এতে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। নৌদুর্ঘটনা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখে।

এ সময় পাটুরিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে ‘শাহ মখদুম’ ও ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ নামের দুটি রোরো ফেরি আনলোড অবস্থায় নোঙর করে রাখা হয়। একই প্রান্তের ৪ নম্বর ঘাটে ‘ভাষা শহীদ বরকত’ আনলোড এবং ‘শাহ পরান’ নামের ফেরিটি লোড অবস্থায় ছিল।

রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে ‘কুমিল্লা’ নামের ফেরিটি আনলোড এবং ‘এনায়েতপুরী’ নামের ফেরিটি লোড অবস্থায় ছিল। এছাড়া ৪ নম্বর ঘাটে ‘বাইগার’, ‘খান জাহান আলী’, ‘বীরশ্রেষ্ঠ রুহুল আমিন’ ও ‘হাসনাহেনা’ নামের ফেরিগুলো আনলোড অবস্থায় নোঙর করে রাখা হয়। কুয়াশায় আচ্ছন্ন নৌপথে এ সময় কোনো ফেরি চলাচল করেনি।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, কুয়াশা কেটে দৃষ্টিসীমা স্বাভাবিক হওয়ায় পরিস্থিতি পর্যালোচনা করে রাত ১১টা ৪০ মিনিটে ফেরি চলাচল পুনরায় চালু করা হয়।

ঘাট-সংশ্লিষ্টরা জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে যানবাহনের চাপ বাড়ে। এতে যাত্রী ও শ্রমিকদের ভোগান্তি দেখা দেয়। পরে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ঘন কুয়াশায় পাটুরিয়া রুটে ফেরি চলাচলে বিঘ্ন

আপডেট সময় : ০৪:০০:১০ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫