ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত পোশাকশ্রমিক তৌফিকের পরিবার সুন্দরগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩ পরীক্ষার আগে কেন্দ্র বদল, ৪০ কিলোমিটার যাতায়াতের শঙ্কায় শিক্ষার্থীরা অক্টোবরে হামলা-হয়রানির শিকার ২৮ সংবাদকর্মী, প্রাণ গেছে একজনের: বিএজির প্রতিবেদন মোগল জাহাজে ডাকাতিতে জড়িত ব্যক্তির নামে নিউইয়র্কের সৈকত দি পল-সেলসোরা নেই, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা আছেন জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক আবেদন ছিল দুই কোটি টাকার, বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ চালুর উদ্যোগ নেবে আইসিটি বিভাগ

চট্টগ্রামে উপকূলে পড়ে ছিল শিশুর অর্ধগলিত লাশ, জানা যায়নি পরিচয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা এলাকায় উপকূল থেকে আনুমানিক তিন বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশ উদ্ধার হওয়া শিশুর পরিচয় জানা যায়নি।

নৌ পুলিশ জানায়, আজ দুপুর ১২টার দিকে প্রথমে স্থানীয় বাসিন্দারা শিশুর লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। শিশুটির শরীরে কোনো কাপড় ছিল না। ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগে সাগরের পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ছমিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, শিশুটির পরিচয় পাওয়া যায়নি। চার থেকে পাঁচ দিন আগে তার মৃত্যু হতে পারে। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
চট্টগ্রামে উপকূলে পড়ে ছিল শিশুর অর্ধগলিত লাশ, জানা যায়নি পরিচয়

আপডেট সময় : ০৮:০০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬