ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত পোশাকশ্রমিক তৌফিকের পরিবার সুন্দরগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩ পরীক্ষার আগে কেন্দ্র বদল, ৪০ কিলোমিটার যাতায়াতের শঙ্কায় শিক্ষার্থীরা অক্টোবরে হামলা-হয়রানির শিকার ২৮ সংবাদকর্মী, প্রাণ গেছে একজনের: বিএজির প্রতিবেদন মোগল জাহাজে ডাকাতিতে জড়িত ব্যক্তির নামে নিউইয়র্কের সৈকত দি পল-সেলসোরা নেই, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা আছেন জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক আবেদন ছিল দুই কোটি টাকার, বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ চালুর উদ্যোগ নেবে আইসিটি বিভাগ

সুনামগঞ্জে ৯ দিনে ৫ কোটি টাকার বালু লুটের অভিযোগে ৩৭ জনের নামে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইজারাবিহীন মরাচেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩৭ জনের নামে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে মামলায় আসামি করা হয়েছে।

অভিযোগ, ৯ দিনে নদী থেকে ২৫ লাখ ঘনফুট বালু তোলা হয়েছে, যার বাজারমূল্য পাঁচ কোটি টাকা।

গতকাল বুধবার দোয়ারাবাজার থানায় মামলাটি করেন পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল।

এজাহারে উল্লেখ করা হয়েছে, দোয়ারাবাজার উপজেলার শ্রীপুর মৌজার সোনাপুর ও পূর্ব সোনাপুর এলাকায় মরাচেলা নদী ও নদীর পাড় কেটে বালু তোলা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ৯ দিনে তোলা হয়েছে ২৫ লাখ ঘনফুট বালু। নদীর পাড় কাটায় পরিবেশ ও প্রতিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে। ৩ অক্টোবর বাদী ওই এলাকা সরেজমিনে পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছেন।

আসামিদের মধ্যে দোয়ারাবাজার উপজেলার ৩৩ জন, ছাতক উপজেলার ৩ জন ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১ জন আছেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান প্রথম আলোকে বলেন, এলাকাটি দুর্গম। তবু প্রশাসনের নজরদারি আছে। মরাচেলা নদী থেকে অবৈধভাবে বালু তোলা বন্ধে টাস্কফোর্সের নিয়মিত অভিযান চলবে। কাউকে অবৈধভাবে বালু তুলতে দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
সুনামগঞ্জে ৯ দিনে ৫ কোটি টাকার বালু লুটের অভিযোগে ৩৭ জনের নামে মামলা

আপডেট সময় : ০৪:০০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬