ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত পোশাকশ্রমিক তৌফিকের পরিবার সুন্দরগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩ পরীক্ষার আগে কেন্দ্র বদল, ৪০ কিলোমিটার যাতায়াতের শঙ্কায় শিক্ষার্থীরা অক্টোবরে হামলা-হয়রানির শিকার ২৮ সংবাদকর্মী, প্রাণ গেছে একজনের: বিএজির প্রতিবেদন মোগল জাহাজে ডাকাতিতে জড়িত ব্যক্তির নামে নিউইয়র্কের সৈকত দি পল-সেলসোরা নেই, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা আছেন জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক আবেদন ছিল দুই কোটি টাকার, বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ চালুর উদ্যোগ নেবে আইসিটি বিভাগ

শিশু–কিশোরদের স্থূলতায় ওষুধ নয়, জীবনযাপন পরিবর্তনে জোর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিশু ও কিশোরদের স্থূলতা মোকাবিলায় ওজন কমানোর ওষুধের বদলে স্বাস্থ্যকর খাবার, নিয়মিত শারীরিক কর্মকাণ্ড ও কাউন্সেলিংয়ে জোর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

স্থূলতা নিয়ে গতকাল বুধবার প্রকাশিত ডব্লিউএইচওর প্রথম বৈশ্বিক নির্দেশিকায় এ সুপারিশ করা হয়েছে।

সংস্থাটি বলছে, স্থূলতায় ভোগা ১০ থেকে ১৯ বছর বয়সীদের ক্ষেত্রে ওজন কমানোর ওষুধ বিবেচনা করা যেতে পারে। তবে এর আগে বিশেষজ্ঞ তত্ত্বাবধানে খাদ্যাভ্যাস, শারীরিক কর্মকাণ্ড ও কাউন্সেলিংয়ের পদক্ষেপ নিতে হবে। তা ব্যর্থ হলে ওষুধ দেওয়া যাবে।

একসময় শিশু ও কিশোরদের মধ্যে অপুষ্টিজনিত প্রধান সমস্যা ছিল কম ওজন। ইউনিসেফের তথ্য বলছে, কম ওজনের তুলনায় অতিরিক্ত ওজন ও স্থূলতায় ভোগা শিশু-কিশোরের সংখ্যা বেড়েছে।

ডব্লিউএইচওর পুষ্টি ও খাদ্যনিরাপত্তা বিভাগের পরিচালক লুজ মারিয়া দে রেগিল বলেন, স্থূলতার জন্য ব্যবহৃত ওষুধ সম্পর্কে এখনো পর্যাপ্ত প্রমাণ নেই। তবে এসব ওষুধের কার্যকারিতা ও সুরক্ষা নিয়ে চলমান গবেষণা পর্যবেক্ষণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
শিশু–কিশোরদের স্থূলতায় ওষুধ নয়, জীবনযাপন পরিবর্তনে জোর

আপডেট সময় : ০৬:০০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬