ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত পোশাকশ্রমিক তৌফিকের পরিবার সুন্দরগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩ পরীক্ষার আগে কেন্দ্র বদল, ৪০ কিলোমিটার যাতায়াতের শঙ্কায় শিক্ষার্থীরা অক্টোবরে হামলা-হয়রানির শিকার ২৮ সংবাদকর্মী, প্রাণ গেছে একজনের: বিএজির প্রতিবেদন মোগল জাহাজে ডাকাতিতে জড়িত ব্যক্তির নামে নিউইয়র্কের সৈকত দি পল-সেলসোরা নেই, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা আছেন জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক আবেদন ছিল দুই কোটি টাকার, বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ চালুর উদ্যোগ নেবে আইসিটি বিভাগ

সাবুদানার পাকোড়া বানাবেন যেভাবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একটা সময় ছিল আমাদের এখানে সাবুদানাকে মনে করা হতো শুধু রোগীর পথ্য। অথচ এই সাবুদানা দিয়েই কিন্তু বানানো যায় মজাদার নানা পদ। রেসিপি দিয়েছেন অসিত কর্মকার

বেসন বা চালের গুঁড়া: ৩-৪ টেবিল চামচ

চিনাবাদাম: ২ টেবিল চামচ (আধভাঙা করে ভাজা)

সাবুদানা ভালো করে ধুয়ে তিন–চার ঘণ্টা অল্প পানিতে ভিজিয়ে রাখতে হবে। পানি শুষে দানাগুলো হয়ে উঠবে ঝরঝরে। গ্রেট করা আলু ও অন্যান্য সবজি কাটার পর হাত দিয়ে চিপে অতিরিক্ত পানি ফেলে দিন। সবজিতে পানি বেশি থাকলে পাকোড়া মুচমুচে হবে না। একটি বড় পাত্রে সাবুদানা, সবজি, আদা, কাঁচা মরিচ ও ধনেপাতাকুচি একসঙ্গে নিন। এবার ওই পাত্রে বেসন বা চালের গুঁড়া, গোটা জিরা, হলুদ, মরিচের গুঁড়া, চাট মসলা, বাদাম, জোয়ান ও লবণ দিন। হাত দিয়ে চেপে চেপে সব উপকরণ খুব ভালো করে মেখে নিন। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল মাঝারি আঁচে ভালো করে গরম করে নিন। মিশ্রণটি থেকে অল্প অল্প অংশ নিয়ে ছোট ছোট পাকোড়ার আকারে তেলের মধ্যে ছাড়ুন। মাঝারি আঁচে উল্টেপাল্টে সোনালি এবং একদম মুচমুচে না হওয়া পর্যন্ত ভাজুন। একবারে খুব বেশি পাকোড়া কড়াইতে দেবেন না। ভাজা হয়ে গেলে তেল ছেঁকে নিন। কিচেন টিস্যুর ওপর তুলে রাখুন। ওপর থেকে সামান্য বিট লবণ বা চাট মসলা ছড়িয়ে পরিবেশন করুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
সাবুদানার পাকোড়া বানাবেন যেভাবে

আপডেট সময় : ০৮:০০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬