ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত পোশাকশ্রমিক তৌফিকের পরিবার সুন্দরগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩ পরীক্ষার আগে কেন্দ্র বদল, ৪০ কিলোমিটার যাতায়াতের শঙ্কায় শিক্ষার্থীরা অক্টোবরে হামলা-হয়রানির শিকার ২৮ সংবাদকর্মী, প্রাণ গেছে একজনের: বিএজির প্রতিবেদন মোগল জাহাজে ডাকাতিতে জড়িত ব্যক্তির নামে নিউইয়র্কের সৈকত দি পল-সেলসোরা নেই, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা আছেন জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক আবেদন ছিল দুই কোটি টাকার, বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ চালুর উদ্যোগ নেবে আইসিটি বিভাগ

অল্প বয়সে কোটি টাকা আয় করে পথ হারান নোবেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংগীতজীবনের শুরুর দিকে জনপ্রিয়তার পাশাপাশি বড় অঙ্কের টাকা আয় করেছিলেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। ২০১৯ সালে ‘সারেগামাপা’য় অংশ নেওয়ার পর মাসে ৪০ থেকে ৬০ লাখ টাকা পর্যন্ত আয় করেছেন বলে জানান তিনি। তবে অল্প বয়সে পাওয়া এই অর্থ ও জনপ্রিয়তা সামলাতে পারেননি নোবেল। তাঁর মতে, ‘এমন সময় ছিল, ব্যাংকে কয়েক কোটি টাকা ছিল। কোটি টাকা থাকলে ওই বয়সে মাথা ঠিক থাকে…।’

নোবেলের সংগীতজীবনের শুরু অবশ্য অনেক আগে। ছোটবেলায় বাবার আনা ক্যাসেট শুনে আইয়ুব বাচ্চু, জেমস ও হাসানের গান গাইতেন। ২০১৬ সালে গানকেই পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নেন। গড়ে তোলেন ব্যান্ড, নিয়মিত অনুশীলন করেন। কোনো ওস্তাদের কাছে প্রাতিষ্ঠানিকভাবে গান শেখেননি তিনি।

২০১৯ সালের ‘সারেগামাপা’য় তৃতীয় হন নোবেল। এরপর মৌলিক গান ও চলচ্চিত্রের গানেও কাজ করেছেন। তবে গানের বাইরের নানা কর্মকাণ্ডে জড়িয়ে একাধিকবার সংবাদ শিরোনাম হন তিনি।

নিজের সেই সময়ের কথা বলতে গিয়ে নোবেল বলেন, ‘আমি “সারেগামাপা”য় যখন জনপ্রিয়তা পাই, দুহাতে টাকা আসতে থাকে। মাসে এমনও হয়েছে, ৪০–৫০, এমনকি ৬০ লাখও পেতাম। অল্প বয়সী আমি, তখন মাত্র ২৪–২৫ বছর। এত টাকা আমাকে অস্থির করে তোলে। নিজেকে ধরে রাখতে পারিনি। বেখেয়ালি জীবনে জড়িয়ে পড়ি। টাকা আমার মাথা খারাপ করে তোলে।’

এখন সেই জীবন থেকে দূরে আছেন, এমনটাই দাবি নোবেলের। নোবেল জানান, গত ১০ মাসে জীবনে পরিবর্তন এসেছে। ছেলের জন্মের পর থেকেই এই বদলের শুরু। এখন গান ও ছেলেকে ঘিরেই তাঁর ব্যস্ততা। বলেন, ‘এখন আমি ওসব থেকে একেবারে দূরে। বলতে পারেন, এখন ছেলেই আমার আসল পিনিক। ওকে নিয়ে আমার সময় কেটে যায়। কী দারুণ সব গান হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
অল্প বয়সে কোটি টাকা আয় করে পথ হারান নোবেল

আপডেট সময় : ০৬:০০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬