ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত পোশাকশ্রমিক তৌফিকের পরিবার সুন্দরগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩ পরীক্ষার আগে কেন্দ্র বদল, ৪০ কিলোমিটার যাতায়াতের শঙ্কায় শিক্ষার্থীরা অক্টোবরে হামলা-হয়রানির শিকার ২৮ সংবাদকর্মী, প্রাণ গেছে একজনের: বিএজির প্রতিবেদন মোগল জাহাজে ডাকাতিতে জড়িত ব্যক্তির নামে নিউইয়র্কের সৈকত দি পল-সেলসোরা নেই, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা আছেন জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক আবেদন ছিল দুই কোটি টাকার, বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ চালুর উদ্যোগ নেবে আইসিটি বিভাগ

আবারও তুরস্ককে হারাল ইতালি, জিতল না পোল্যান্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইতালিতে রবার্তো মানচিনির এবারের শুরুটা হয়েছিল বেলজিয়ামের কাছে ২-০ গোলের হারে। এরপর প্রথম জয়ের দেখা মিলেছিল তুরস্কে গিয়ে (৪-১)।

এক সপ্তাহ পর সেই তুরস্কের বিপক্ষেই আবার জিতল ইতালি। আজ বোলোনিয়ায় উয়েফা নেশনস লিগের ম্যাচে তুরস্ককে ৩-১ গোলে হারিয়েছে মানচিনির দল। এই জয়ে গ্রুপ ১-এর দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইতালি।

ম্যাচের শুরুটা অবশ্য ইতালির পক্ষে ছিল না। প্রথম ২০ মিনিটে ৬০ শতাংশের বেশি বল দখলে রেখেছিল তুরস্ক। ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মাকে কয়েকবার পরীক্ষাও দিতে হয়েছে। প্রথমার্ধে তুরস্কের তিনটি শটই ছিল লক্ষ্যে, ইতালির মাত্র একটি।

আর সেই এক শটেই এগিয়ে যায় ইতালি। ২৬ মিনিটে জিওভান্নি দি লরেঞ্জোর ক্রস পেয়ে জিয়ানলুকা স্কামাক্কা দারুণ এক হাফ-ভলিতে বল জালে পাঠান। বলটি কাবাকের গায়ে লেগে দিক বদলে জালে যায়। প্রথমার্ধে ইতালি এগিয়েছিল ১–০ ব্যবধানেই।

দ্বিতীয়ার্ধের শুরুতে তুরস্ক আবার আক্রমণাত্মক হয়ে ওঠে। আর সেই ধারায় ৬১ মিনিটে সমতা নিয়ে আসে দলটি। ডান দিক থেকে জেলিকের নিচু ক্রস বক্সের মধ্যে এলমালির পায়ে লেগে দোন্নারুম্মাকে পেরিয়ে যায়। ফাঁকায় বল পেয়ে সহজেই জারে জড়ান আরাল শিমশির।

কিন্তু তুরস্কের সমতার আনন্দ বেশিক্ষণ থাকেনি। মাত্র তিন মিনিট পরই আবার এগিয়ে যায় ইতালি। হেডে গোল করে ব্যবধান ২-১ করে ফেলেন রিকার্দো ক্যালাফিওরি।

ইতালি তাদের তৃতীয় গোলটি পায় ৮৭ মিনিটে। আলেসান্দ্রো রোমানোর পাসে সেটি পেয়ে কাছ থেকে জালে পাঠান পিও এস্পোসিতো।

এই জয়ে নেশনস লিগের গ্রুপ এ১-এ দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইতালি (৭ পয়েন্ট)। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স। চার ম্যাচ শেষে তুরস্কের পয়েন্ট এখনো শূন্য।

আগের ম্যাচে রোমানিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়া পোল্যান্ড আজ বসনিয়ার কাছে হেরেছে। সে ম্যাচে হ্যাটট্রিক করা তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি কার্ডজনিত কারণে আজ খেলতে পারেননি। ম্যাচের ৮৪ মিনিটে ইভান বাসিচের পেনাল্টিতে করা গোলে ১-০ ব্যবধানে জিতেছে বসনিয়া।

নর্দার্ন আয়ারল্যান্ড ০-০ জর্জিয়া

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
আবারও তুরস্ককে হারাল ইতালি, জিতল না পোল্যান্ড

আপডেট সময় : ০৪:০০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬