ঢাকা ০১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

গাইবান্ধায় ২৮৭ পিস ইয়াবাসহ র‍্যাবের হাতে গ্রেফতার ২

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৮৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তাদের কাছ থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়। তবে অভিযানের সময় তাদের এক সহযোগী কৌশলে পালিয়ে গেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাত ১১টা ১০ মিনিটের দিকে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বাজারসংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতাররা হলেন সাদুল্লাপুর উপজেলার ধারাই গ্রামের মো. আশরাফুল ইসলাম (৩৬) ও যশোর জেলার কোতয়ালী থানার বাহাদুরপুর গ্রামের মো. কামাল হোসেন সুমন (২৭)।

র‍্যাব সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কামারজানি বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই ব্যক্তিকে গ্রেফতার করে দেহ তল্লাশি করা হলে তাদের কাছ থেকে দুটি প্যাকেটে মোট ২৮৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাদের সহযোগী মো. মনোয়ারুল ইসলাম (৩৫) কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

র‍্যাব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরে গ্রেফতার দুই ব্যক্তি ও জব্দ করা ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। মাদকের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় ২৮৭ পিস ইয়াবাসহ র‍্যাবের হাতে গ্রেফতার ২

আপডেট সময় : ০২:১৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬