ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পিরোজপুরের কঁচা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের কঁচা নদীর হুলারহাট বন্দর এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে স্থানীয় বাসিন্দারা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পিরোজপুর সদর থানায় খবর দেন। খবর পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশ ও কাউখালী নৌ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আরিফুল ইসলাম জানান, “সকালবেলা এক শিক্ষার্থী এসে জানায় যে খাল দিয়ে একটি লাশ ভেসে যাচ্ছে। পরে আমরা ট্রলার ঘাটে এসে দেখতে পাই একটি লাশ উপুড় হয়ে ভেসে আছে। প্রথমে পুরুষ না নারী বোঝা না গেলেও, পুলিশ উদ্ধার করার পর জানা যায় এটি এক পুরুষের লাশ।”

আরেকজন প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মোঃ সাইফুল মাতুব্বর জানান, “হুলারহাটের দামোদর খালের দিক থেকে লাশটি ভেসে আসে। লাশটি উদ্ধারের পর দেখা যায় সেটির বুকে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

পিরোজপুর সদর থানার এসআই মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, উদ্ধার হওয়া মরদেহটি একজন পুরুষের। ময়নাতদন্ত ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের জন্য মরদেহটি পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পিরোজপুরের কঁচা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:২৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬