ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সবাইকে শাহবাগ আসার আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানের মুক্তির দাবিতে সবাইকে শাহবাগে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (৩ জানুয়ারি) রাত ১০টায় সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়। পোস্টে বলা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসানের মুক্তির দাবিতে সবাইকে শাহবাগ আসার আহ্বান জানানো হচ্ছে।’

এর আগে শনিবার রাত ৮টা ৩৩ মিনিটে দেওয়া আরেকটি পোস্টে সংগঠনটি জানায়, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার ইয়াসমিন খাতুন আনুষ্ঠানিকভাবে মাহদী হাসানকে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেছেন। সেখানে উল্লেখ করা হয়, ওসিকে হুমকি দেওয়া এবং নির্বাচনী পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কাসহ কয়েকটি অস্পষ্ট ও অযৌক্তিক কারণ দেখিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ওই পোস্টে আরও বলা হয়, ‘জুলাই যোদ্ধা’ মাহদী হাসানকে অযৌক্তিকভাবে গ্রেপ্তারের দায়ে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এবং শায়েস্তাগঞ্জ থানার ওসিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাহদী হাসানকে পুলিশ গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন।

মাহদী হাসানের গ্রেপ্তারের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এটিকে উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক হয়রানি বলে দাবি করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সবাইকে শাহবাগ আসার আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

আপডেট সময় : ০৫:৫৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬