ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিক্ষোভ-ভাঙচুর, ৩য় দিনে ৪ শতাধিক কারখানায় ছুটি মধ্যবর্তী নির্বাচন : হেরে গেলে বাকি দুবছর কীভাবে সামাল দেবেন ট্রাম্প সরকারের ব্যর্থতায় অর্থনৈতিক সংকট আরও প্রকট হয়েছে: এবি পার্টি ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি–এডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত স্থগিত আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পানির পাম্পে ককটেল বিস্ফোরণ পিএসজি-রিয়ালের চেয়ে পিছিয়ে নেই বার্সেলোনা, দাবি গর্ডনের জরুরি পরিস্থিতির জন্য খাবার-পানি মজুত করতে বলছে বিভিন্ন দেশ, কীসের আশঙ্কা শ্রমিক আন্দোলনে বহিরাগত ইন্ধন নিয়ে সতর্ক সরকার বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল পাখিদের নিরাপদ আবাস গড়তে রাজশাহী বন্ধুসভার উদ্যোগ

কাহালু বাজারে এলপিজির নির্ধারিত মূল্য নিশ্চিত করতে ইউএনওর অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার কাহালু বাজারে সরকার নির্ধারিত দামে এলপিজি গ্যাস বিক্রি নিশ্চিত এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

 বুধবার (৮ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মলিহা খানমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে এলপিজি গ্যাস বিক্রেতাদের সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রির নির্দেশনা দেওয়া হয় এবং অতিরিক্ত মূল্য আদায় বা অনিয়মের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়।

এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় এক গ্যাস ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বাজারের একটি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ, বারবার ব্যবহৃত পুরোনো তেলে খাদ্য ভাজা এবং একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখার দায়ে আরও ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মলিহা খানম বলেন, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
কাহালু বাজারে এলপিজির নির্ধারিত মূল্য নিশ্চিত করতে ইউএনওর অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ০৭:৫১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬