ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্তান জন্মের তৃতীয় দিনে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মা, নবজাতক আইসিইউতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারে আবার দাম বাড়ল অগ্নিকাণ্ডে পুঁজি হারানো ব্যবসায়ীর পাশে রব্বানী, দিলেন ২ লাখ টাকা একাডেমিক সহযোগিতা জোরদারে অস্ট্রেলিয়ায় এআইইউবির প্রতিনিধিত্ব টেলিপ্যাথি ও ব্লাইন্ডসাইট তৈরি করছে ইলন মাস্কের নিউরালিংক, যে সুবিধা পাওয়া যাবে আলীবাবা থেকে বাংলাদেশি কোম্পানি স্টেপ ফুটওয়্যারের জুতা কিনতে পারবেন বিদেশি ব্যবসায়ীরা ১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকা খুলনাকে পেলেই সেঞ্চুরি, আল আমিনের আবার ১০২ সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যানযাত্রী নিহত, আহত ২ সুন্দরগঞ্জে ২০টি অবৈধ জাল ধ্বংস, একজনকে জরিমানা

হাতিয়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সভা অনুষ্ঠিত

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“দুনিয়ার মজদুর এক হও”এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) হাতিয়া শাখার উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) সকাল ১১টায় আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা শাখার নেতাকর্মী এবং সমর্থকরা অংশগ্রহণ করেন। সভায় শ্রমজীবী মানুষের অধিকার, সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করা, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) হাতিয়া শাখার সভাপতি কমরেড মাঈন উদ্দিন লেলিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা আরিপুর রহমান নাদীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক তপন সোম।

বক্তারা বলেন, দেশের শ্রমিক, কৃষক ও খেটে খাওয়া মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গণআন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। তারা সংগঠনের আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের মাঝে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান এবং আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।

সভায় দলীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
হাতিয়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৪১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬