ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্তান জন্মের তৃতীয় দিনে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মা, নবজাতক আইসিইউতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারে আবার দাম বাড়ল অগ্নিকাণ্ডে পুঁজি হারানো ব্যবসায়ীর পাশে রব্বানী, দিলেন ২ লাখ টাকা একাডেমিক সহযোগিতা জোরদারে অস্ট্রেলিয়ায় এআইইউবির প্রতিনিধিত্ব টেলিপ্যাথি ও ব্লাইন্ডসাইট তৈরি করছে ইলন মাস্কের নিউরালিংক, যে সুবিধা পাওয়া যাবে আলীবাবা থেকে বাংলাদেশি কোম্পানি স্টেপ ফুটওয়্যারের জুতা কিনতে পারবেন বিদেশি ব্যবসায়ীরা ১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকা খুলনাকে পেলেই সেঞ্চুরি, আল আমিনের আবার ১০২ সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যানযাত্রী নিহত, আহত ২ সুন্দরগঞ্জে ২০টি অবৈধ জাল ধ্বংস, একজনকে জরিমানা

সাঘাটায় ছাত্রশিবির নেতাকে হত্যার প্রতিবাদে পলাশবাড়ীতে বিক্ষোভ মিছিল

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাঘাটা উপজেলার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতিকে হত্যার ঘটনার প্রতিবাদ, হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পলাশবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে ছাত্রশিবিরের জেলা সভাপতি ইউসুফ আল কারযাভী, পলাশবাড়ী উপজেলা সভাপতি আজাহার আলী,পৌর সভাপতি আবু রুহানী, সাবেক শি়বির সভাপতি বাবর আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থী ও সমর্থকরা অংশ নেন। অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, সাঘাটা উপজেলার ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ ধরনের হত্যাকাণ্ড সমাজে অস্থিরতা সৃষ্টি করে এবং শিক্ষার্থী রাজনীতির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।

বক্তারা আরও বলেন, অপরাধী যে-ই হোক না কেন, তার পরিচয় বিবেচনা না করে দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতার করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পলাশবাড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দ বলেন, সাইফুল্লাহ বারী হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখবেন।

বিক্ষোভ কর্মসূচি শেষে নিহত সাইফুল্লাহ বারীর আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া করা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সাঘাটায় ছাত্রশিবির নেতাকে হত্যার প্রতিবাদে পলাশবাড়ীতে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ১০:২৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬