মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, দুই ফার্মেসিকে অর্থদণ্ড
- আপডেট সময় : ১১:৪৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে দুটি ফার্মেসিকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার বাজার রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাজার রোড এলাকায় ফার্মেসি ও ঐশ্বর্য ফার্মেসিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ফার্মেসি দুটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ওষুধ ও কসমেটিকস আইনে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে দুটি ফার্মেসিকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’




















