ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

পার্শ্ববর্তী দেশের বৈষম্যমূলক আচরণে বাংলাদেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে: ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:১৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পার্শ্ববর্তী দেশের বৈষম্যমূলক আচরণের কারণে বাংলাদেশের নদ-নদীগুলো ক্রমেই পানি সংকটে পড়ছে এবং অনেক নদী শুকিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বুধবার (২৪ জুন) ঢাকার ধামরাই উপজেলার বাড়ীগাঁও এলাকায় খাল খনন কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ত্রাণমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশের বৈষম্যমূলক আচরণের ফলে বাংলাদেশের অনেক নদীতে স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে। এর প্রভাব দেশের কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর পড়ছে। নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে এবং জলাবদ্ধতা নিরসনে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি জানান, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে খাল পুনঃখনন, সংস্কার ও সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী পাঁচ বছরে প্রায় সাত হাজার খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি কৃষকরা সেচ সুবিধা পাবে এবং কৃষি উৎপাদনও বৃদ্ধি পাবে।’

তিনি বলেন, খাল পুনঃখননের ফলে বৃষ্টির পানি সংরক্ষণ, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে গ্রামীণ জনপদের যোগাযোগ ও কৃষিভিত্তিক অর্থনীতিও আরও গতিশীল হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, প্রকল্প কর্মকর্তা এ কে এম মহিতুল ইসলাম, উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক রেজওয়ান আহমেদ চৌধুরী রবিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পার্শ্ববর্তী দেশের বৈষম্যমূলক আচরণে বাংলাদেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে: ত্রাণমন্ত্রী

আপডেট সময় : ০৭:১৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬