ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলীবাবা থেকে বাংলাদেশি কোম্পানি স্টেপ ফুটওয়্যারের জুতা কিনতে পারবেন বিদেশি ব্যবসায়ীরা ১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকা খুলনাকে পেলেই সেঞ্চুরি, আল আমিনের আবার ১০২ সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যানযাত্রী নিহত, আহত ২ সুন্দরগঞ্জে ২০টি অবৈধ জাল ধ্বংস, একজনকে জরিমানা জানুয়ারি–সেপ্টেম্বরে আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৩৫ শতাংশ এটি সালিসের চেয়ে নিচে নেমে গেছে এমপির ছেলে নূরুজ্জামান আবারও দুই দিনের রিমান্ডে, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই আদর্শবান শিক্ষক হওয়ার স্বপ্ন বুনছে নাজমুল

ভূঞাপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের ভূঞাপুরে ১২ বছর বয়সী পঞ্চম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোফাজ্জল হোসেন ওরফে মফিজুল (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ জুন) সকালে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে ভূঞাপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

এর আগে গত শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার ভরুয়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া মফিজুল ওই এলাকার হাসান আলীর ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মাদ্রাসা ছাত্রীটি বাড়ির পাশে অবস্থানকালে মফিজুল তার মুখ চেপে ধরে একটি পাটক্ষেতে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়।

পরে বুধবার সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মফিজুলকে গ্রেপ্তার করে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, “ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ভূঞাপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:০২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬