সংবাদ শিরোনাম ::
দশমিনার গছানী বাজারে অভিযান : ইয়াবাসহ দুই যুবক আটক
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
- আপডেট সময় : ১২:৩০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (১৪ জুন) উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী বাজার এলাকার মরিয়ম মেমোরিয়াল গার্লস হাইস্কুলের প্রধান ফটকের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার এসআই নাজমুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুইজনকে আটক করে তাদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকরা হলেন গছানী বাজার এলাকার মো. শামীম হাওলাদার (২৪) ও মো. জাহিদুল ইসলাম (১৯)।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
























