ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার মুদিদোকান থেকে ১০৮ বোতল রেকটিফাইড স্পিরিট জব্দ, গ্রেফতার ১ সুন্দরগঞ্জে গাঁজা সেবনের দায়ে কারাদণ্ড গাইবান্ধায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ মাদক প্রতিরোধ করায় শিক্ষার্থীদের নামে মামলা, মাদক সম্রাটের গ্রেফতার দাবি পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার গাইবান্ধায় পাঠচক্র সদস্যদের নিয়ে ছাত্রশিবিরের মৌসুমী ফল উৎসব সুন্দরগঞ্জে দোকানের টিন কেটে ৫ লাখ টাকার মালামাল চুরি গাইবান্ধায় সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে ছাত্রলীগ নেতা গ্রেফতার

হাতিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৫:৩৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর হাতিয়ার ৫নং চরঈশ্বর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ জুন) সকালে চরঈশ্বর বাংলা বাজারে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল, গ্রাম আদালতের সমন্বয়কারী আশরাফ উদ্দিন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. হাসান উদ্দিন, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ সদস্য এবং কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ক্যাম্পেইনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী গ্রাম আদালতের কার্যক্রম, বিচার প্রক্রিয়া এবং এর বিভিন্ন সেবা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তারা জানান, গ্রাম আদালত স্থানীয় জনগণের জন্য দ্রুত, সহজ এবং স্বল্প খরচে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হয়, যা একদিকে সাধারণ মানুষের সময় ও অর্থ সাশ্রয় করে, অন্যদিকে উচ্চ আদালতের ওপর চাপও কমায়।

তারা আরও বলেন, গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনগণকে সচেতন করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা স্থানীয় জনগণকে গ্রাম আদালতের সেবা গ্রহণে আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান।

ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের বিভিন্ন সুবিধা সম্পর্কে অবহিত হন এবং স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে এর কার্যকারিতা সম্পর্কে মতামত ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
হাতিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৩৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬