ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার মুদিদোকান থেকে ১০৮ বোতল রেকটিফাইড স্পিরিট জব্দ, গ্রেফতার ১ সুন্দরগঞ্জে গাঁজা সেবনের দায়ে কারাদণ্ড গাইবান্ধায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ মাদক প্রতিরোধ করায় শিক্ষার্থীদের নামে মামলা, মাদক সম্রাটের গ্রেফতার দাবি পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার গাইবান্ধায় পাঠচক্র সদস্যদের নিয়ে ছাত্রশিবিরের মৌসুমী ফল উৎসব সুন্দরগঞ্জে দোকানের টিন কেটে ৫ লাখ টাকার মালামাল চুরি গাইবান্ধায় সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে ছাত্রলীগ নেতা গ্রেফতার

গাইবান্ধায় পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৮:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে সিনথিয়া আক্তার (১১) নামের ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার ধাপেরহাট পালানপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সিনথিয়া আক্তার ওই গ্রামের ডিপটি মিয়ার কন্যা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

স্বজন ও স্থানীয়রা জানায়, সিনথিয়া পাশের গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল। দুপুরের দিকে খালার বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে সে। সাঁতার না জানায় একপর্যায়ে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়।

দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য একরামুল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুরে ডুবে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট সময় : ০৬:৪৮:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬