ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার মুদিদোকান থেকে ১০৮ বোতল রেকটিফাইড স্পিরিট জব্দ, গ্রেফতার ১ সুন্দরগঞ্জে গাঁজা সেবনের দায়ে কারাদণ্ড গাইবান্ধায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ মাদক প্রতিরোধ করায় শিক্ষার্থীদের নামে মামলা, মাদক সম্রাটের গ্রেফতার দাবি পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার গাইবান্ধায় পাঠচক্র সদস্যদের নিয়ে ছাত্রশিবিরের মৌসুমী ফল উৎসব সুন্দরগঞ্জে দোকানের টিন কেটে ৫ লাখ টাকার মালামাল চুরি গাইবান্ধায় সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে ছাত্রলীগ নেতা গ্রেফতার

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর হাতিয়ায় সাংবাদিক মো. শফিকুল মাওলা তার ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের করা একটি মামলাকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন। তিনি মামলাটির সুষ্ঠু তদন্ত ও প্রত্যাহারের দাবি জানান।

শনিবার (৬ জুন) দুপুরে হাতিয়া সুপার মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শফিকুল মাওলা বলেন, তিনি জাতীয় দৈনিক আলোকিত সকাল এবং জে টিভি’র হাতিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ২০ এপ্রিল ২৬ তারিখের একটি কথিত মারামারির ঘটনাকে কেন্দ্র করে ২৬ এপ্রিল ২৬ তারিখে হাতিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার ও তার স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। তিনি দাবি করেন, মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, মামলার ২ ও ৩ নম্বর সাক্ষী তার আপন ভাই ও ভাইয়ের স্ত্রী। তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরেই তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও জানান, একই বিরোধকে কেন্দ্র করে ২০২৫ সালের ৪ নভেম্বর তার স্ত্রী প্রতিপক্ষের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। সেই ঘটনার প্রতিশোধ নিতেই তার বয়স্ক ও অসুস্থ মাকে বাদী হিসেবে ব্যবহার করে এই মামলা দায়ের করা হয়েছে বলে তার দাবি।

সংবাদ সম্মেলনে শফিকুল মাওলা অভিযোগ করেন, মামলার ৪, ৫, ৬ ও ৭ নম্বর সাক্ষীরা কথিত ঘটনার বিষয়ে কিছুই জানেন না। যা তারা নিজের মুখে শিকার করেছেন, আমার কাছে তার প্রমাণ ও আছে। তাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাক্ষী করা হয়েছে, যা মামলার সত্যতা নিয়ে প্রশ্ন সৃষ্টি করে।

তিনি বলেন, “আমি একজন সাংবাদিক ও আইন মেনে চলা নাগরিক। ব্যক্তিগত ও পারিবারিক বিরোধের জের ধরে আমাকে ও আমার পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং হয়রানি করার অপচেষ্টা চালানো হচ্ছে।

এ সময় তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের প্রতি মামলাটির নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন, মিথ্যা মামলা প্রত্যাহার এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে তিনি দেশবাসীর কাছে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৩:৫৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬