ঢাকা ০১:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

গাইবান্ধায় ইয়াবাসহ দুই মাদককারবারী গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় প্রায় তিন শতাধিক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রোববার (৩১ মে) রাত ৮টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বড় গোপালপুর গ্রামের মো. হযরত আলী এবং একই উপজেলার জানিপুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত কলম উদ্দিনের ছেলে মো. আব্দুল মান্নান ওরফে মান্না (৩৭)।

পুলিশ জানায়, গাইবান্ধা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে শনিবার (৩০ মে) দিবাগত রাতে পলাশবাড়ী ও সাদুল্লাপুর এলাকায় অভিযান চালানো হয়।

এসময় বড় গোপালপুর গ্রাম থেকে হযরত আলীকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। একই রাতে জানিপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মান্নানকে আটক করা হয় এবং তার কাছ থেকে ২৯৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গাইবান্ধা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় ইয়াবাসহ দুই মাদককারবারী গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৪০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬