ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটে তৌসিফ, সাফা ও টয়ার ঘোরাঘুরির গল্প যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৯ লিভার সিরোসিসে আক্রান্ত শিক্ষক সাধন চক্রবর্তীকে বাঁচাতে সহায়তা দরকার মস্কোর পার্কে হামলার পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার পর কিশোরকে আটক করল রাশিয়া কেমব্রিজের কুয়াশায় ক্রিস্টোফার রাউন্ডের ছায়া: প্রেম, ঈর্ষা ও এক অশান্ত আত্মার গল্প অজু ছাড়া মোবাইল ফোনে কোরআন পড়া যাবে কি হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ কীভাবে ১৩ হাজার কোটি টাকার সাম্রাজ্য গড়লেন শাহরুখ ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত ওলেশকিতে শেষ হলো যুদ্ধবিরতি নগদের অবরুদ্ধ ৭৮৬ কোটি টাকার শেয়ার ছাড়াতে আবেদন, বিরোধিতা করবে দুদক

গাইবান্ধায় ইয়াবাসহ দুই মাদককারবারী গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় প্রায় তিন শতাধিক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রোববার (৩১ মে) রাত ৮টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বড় গোপালপুর গ্রামের মো. হযরত আলী এবং একই উপজেলার জানিপুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত কলম উদ্দিনের ছেলে মো. আব্দুল মান্নান ওরফে মান্না (৩৭)।

পুলিশ জানায়, গাইবান্ধা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে শনিবার (৩০ মে) দিবাগত রাতে পলাশবাড়ী ও সাদুল্লাপুর এলাকায় অভিযান চালানো হয়।

এসময় বড় গোপালপুর গ্রাম থেকে হযরত আলীকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। একই রাতে জানিপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মান্নানকে আটক করা হয় এবং তার কাছ থেকে ২৯৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গাইবান্ধা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় ইয়াবাসহ দুই মাদককারবারী গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৪০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬