
গাইবান্ধায় পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় প্রায় তিন শতাধিক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রোববার (৩১ মে) রাত ৮টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বড় গোপালপুর গ্রামের মো. হযরত আলী এবং একই উপজেলার জানিপুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত কলম উদ্দিনের ছেলে মো. আব্দুল মান্নান ওরফে মান্না (৩৭)।
পুলিশ জানায়, গাইবান্ধা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে শনিবার (৩০ মে) দিবাগত রাতে পলাশবাড়ী ও সাদুল্লাপুর এলাকায় অভিযান চালানো হয়।
এসময় বড় গোপালপুর গ্রাম থেকে হযরত আলীকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। একই রাতে জানিপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মান্নানকে আটক করা হয় এবং তার কাছ থেকে ২৯৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গাইবান্ধা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বলেন, 'গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।'
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.