সংবাদ শিরোনাম ::
কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১০:১৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

রাজধানীর কদমতলীতে একটি ফোম তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (৮ মে) রাত ৯টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রাত ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তিনি আরও জানান, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
ঘটনাস্থলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে বলে ধারণা করা হচ্ছে।

























