ঢাকা ১১:০১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাক্স্বাধীনতা ক্ষুণ্নের সুনির্দিষ্ট অভিযোগ নেই, রাষ্ট্রদ্রোহিতার বিধান নিয়ে রিট খারিজ যুক্তরাষ্ট্রে বসে ওয়ারীতে মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেপ্তার আবার হামলা হলে যুদ্ধ দীর্ঘায়িত হবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের মির্জা নাথানের চোখে: বাংলার বারভূঁইয়াদের হাতি অটোরিকশা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং, ছড়িয়ে পড়েছে ভিডিও সভাপতির ছেলে এইচএসসি পাসের পর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা সাংবাদিক আলিফ হত্যায় অংশ নেন পাঁচজন, গুলি করেন তাজুল ‘আলোর পথে ফিরতে’ আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী মিরপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার পরিকল্পনা, ২৯ জন আটক রামলীলায় লাখো জনতার সমাবেশে ইন্ডিয়া জোটের বার্তা, জ্ঞানেশের পর মোদি-শাহর বিচার হবে

পিরোজপুরে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় প্রকাশ্যে ঋণ বিতরণ

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের প্রান্তিক কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং নিম্ন আয়ের পেশাজীবীদের অর্থনৈতিক স্বাবলম্বী করতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় প্রকাশ্যে ঋণ ও বিনিয়োগ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) পিরোজপুর শহরের ‘পার্টি হাউস কমিউনিটি সেন্টার’-এ এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পিরোজপুর শাখা এই কর্মসূচিতে ‘লিড ব্যাংক’ হিসেবে দায়িত্ব পালন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের (এফআইডি) অতিরিক্ত পরিচালক হাসান কাজী তৌফিকুর রহমান। তিনি বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এনে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করাই এই পুনঃঅর্থায়ন স্কিমের মূল লক্ষ্য। স্বল্প আয়ের মানুষ যাতে সহজে ব্যাংকিং সেবা ও বিনিয়োগ সুবিধা পায়, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক নিরলসভাবে কাজ করছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এফআইডি বিভাগের উপ-পরিচালক মোঃ ফিরোজ আহমেদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ইভিপি ও আরসি এন্ড আরআইআইডি-এর হেড অব ডিভিশন মোঃ জিল্লুর রহমান পাটোয়ারী এবং সোনালী ব্যাংক পিএলসি এর সহকারী মহা ব্যবস্থাপক মোঃ মহিউদ্দিন তালুকদার মোঃ মহিউদ্দিন তালুকদার, ইসলামী ব্যাংক বরিশাল জোনের ইভিপি ও জোন প্রধান মোঃ সরোয়ার হোসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পিরোজপুর শাখার প্রধান ও এসএভিপি মুহাম্মদ মাহবুবুর রহমান।

বিনিয়োগ গ্রহণকারী গ্রাহকদের পক্ষ থেকে একজন পুরুষ ও একজন নারী প্রতিনিধি ব্যাংকিং সেবা নিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ যোগ্য গ্রাহকদের মাঝে প্রকাশ্যে বিনিয়োগ ও ঋণের চেক বিতরণ করেন। অনুষ্ঠানে সোনালী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের আঞ্চলিক প্রধান ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী ১০/৫০/১০০ টাকার হিসাবধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের এই স্কিমের আওতায় বিশেষ ঋণ সুবিধা প্রদান করা হচ্ছে। মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পিরোজপুরে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় প্রকাশ্যে ঋণ বিতরণ

আপডেট সময় : ০৮:১৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬