ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

যাত্রী তুলতে গিয়ে নিজের বাসের চাকায় পিষ্ট হয়ে সুপারভাইজার নিহত

পঞ্চগড় প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ের বোদা পৌরসভা এলাকায় চলন্ত বাস থেকে পড়ে নিজের বাসের চাকার নিচে পিষ্ট হয়ে শান্ত (৩৮) নামে এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) সকালে বোদা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শান্ত হরিপুর উপজেলা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পঞ্চগড় থেকে দিনাজপুরগামী একটি গেটলক বাসে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যাত্রীবাহী ওই বাসটি পঞ্চগড় জেলা থেকে দিনাজপুর জেলার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে বাসটি বোদা পৌরসভা এলাকায় পৌঁছালে সুপারভাইজার শান্ত চলন্ত অবস্থাতেই একজন যাত্রীকে বাসে তোলার চেষ্টা করেন। এ সময় ভারসাম্য হারিয়ে পা পিছলে তিনি বাসের নিচে পড়ে যান। মুহূর্তের মধ্যেই নিজের বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে বাংলাদেশ পুলিশ এর বোদা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে বোদা বাইপাস এলাকায় চলন্ত বাস থেকে পড়ে এক সুপারভাইজারের মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ একযোগে প্রয়োজনীয় আইনি কার্যক্রম পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
যাত্রী তুলতে গিয়ে নিজের বাসের চাকায় পিষ্ট হয়ে সুপারভাইজার নিহত

আপডেট সময় : ০৬:১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬