সংবাদ শিরোনাম ::
ছাত্রদলের সাবেক নেতাকে ইয়াবাসহ আটক
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:৫২:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

বরগুনার পাথরঘাটা উপজেলার পৌর শহরে জেলা ছাত্রদলের সাবেক নেতা মো. আরাফাত রহমান অভিকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
রোববার (৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক।
এর আগে শনিবার (২ মে) রাত ১০টার দিকে পৌর শহরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
অভি পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরগুনা জেলা শাখার সাবেক সহ-সম্পাদক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভির ঘর থেকে ৫১০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।
ওসি এনামুল হক জানান, জব্দ করা মাদক ও টাকার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।























