ঢাকা ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঘাটায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় আবু হানিফ (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার কচুয়া ইউনিয়নের মানিকগঞ্জ গাছাবাড়ী এলাকার নিজ বাড়ির উঠান থেকে একটি আতা ফলের গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবু হানিফ ওই এলাকার আব্দুস ছালামের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, আবু হানিফ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সোমবার ভোরে পরিবারের সদস্যরা বাড়ির উঠানে গাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখেন। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়দের ধারণা, মানসিক চাপ থেকেই তিনি এ পথ বেছে নিতে পারেন। তবে এ বিষয়ে নিশ্চিত হতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করে।

এ বিষয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম বলেন, ‘আবু হানিফ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সাঘাটায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:৩০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬