ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৫:৫৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি জাতীয় পত্রিকার অনলাইন সংস্করণে জামায়াতে ইসলামীকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইউনিয়নের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আল আমিন মিয়া।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২২ এপ্রিল একটি পত্রিকার অনলাইন সংস্করণে ‘জামায়াত নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। সংবাদে কঞ্চিবাড়ী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. সাজ্জাদুর রহমান সাজু, সেক্রেটারি নুর আলম বিএসসি এবং ওয়ার্ড সভাপতি মো. রবিউল ইসলাম-এর নাম জড়িয়ে দেওয়া হয়েছে, যা ব্যক্তি ও সংগঠনের সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, প্রকাশিত সংবাদের সঙ্গে বাস্তব ঘটনার কোনো মিল নেই এবং যথাযথ যাচাই-বাছাই ছাড়াই তা প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি অনতিবিলম্বে উক্ত সংবাদ প্রত্যাহার করে সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানান তিনি। অন্যথায় সম্মান ও অধিকার রক্ষায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন।

তিনি উল্লেখ করেন, কঞ্চিবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রাজা ভূঁইয়া ও মো. মঞ্জু মিয়ার মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলমান এবং বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। পাশাপাশি স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। জামায়াত নেতৃবৃন্দ এ মীমাংসা প্রক্রিয়ায় অংশ নিলেও তাদের ভূমিকা ছিল উভয় পক্ষের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার লক্ষ্যে। কোনো একক পক্ষের পক্ষে তারা অবস্থান নেননি। পরবর্তীতে বিষয়টি মীমাংসা হয়েছে বলেও দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে ইউনিয়ন জামায়াতের আমীর সাজ্জাদুর রহমান, জামায়াত নেতা মিজানুর রহমানসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৫:৫৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬