ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকৌশলী জাহিদ হোসেন ফিরোজের গ্রন্থ ‘জল ও জলাধার ভাবনার স্রোতধ্বনি’র প্রকাশনা

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রকৌশলী জাহিদ হোসেন ফিরোজ প্রণীত ‘জল ও জলাধার ভাবনার স্রোতধ্বনি’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে লেখক, কবি, সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিক, আইনজীবী, সাংস্কৃতিক কর্মী ও পরিবেশকর্মীদের উপস্থিতিতে মিলনায়তনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ আন্দোলনের নেতা ও ক্রীড়া সংগঠক ওয়াজিউর রহমান রাফেল। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ব্রিগেডিয়ার (অব.) রকিবুর রহমান ডালেস এবং লেখক-গবেষক অধ্যক্ষ জহুরুল কাইয়ুম।

মঞ্চে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন দৈনিক মাধুকর পত্রিকার সম্পাদক কে এম রেজাউল হক, ব্রিগেডিয়ার (অব.) রকিবুর রহমান ডালেস, ওয়াজিউর রহমান রাফেল, লেখক ও জেলা বারের আহ্বায়ক অ্যাড. সেকেন্দার আযম আনাম, অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, অ্যাড. বেগম হেলালী এবং গ্রন্থের লেখক জাহিদ হোসেন ফিরোজ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যাড. বেগম হেলালী। গ্রন্থের একটি প্রবন্ধ ‘ঘাঘট নদীর তরঙ্গে মহিয়সী নারীর জীবনগল্প’ থেকে ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী ও সাবেক সংসদ সদস্য দৌলতুন্নেসা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের বিশেষ শিক্ষা বিভাগের শিক্ষক ড. নিরাফাত আনাম শিপ্রা এবং বাংলাদেশের প্রথম নারী প্রকৌশলী ও নারীর ক্ষমতায়নের নেত্রী খালেদা শাহরিয়ার কবির ডোরা’র জীবনী নিয়ে আলোচনা করেন সাংস্কৃতিক কর্মী অর্চো প্রসাদ।

আলোচনায় আরও বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক কে এম রেজাউল হক, অ্যাড. সেকেন্দার আযম আনাম, রাজনীতিক ময়নুল ইসলাম রাজা, সমাজকর্মী জাহাঙ্গীর কবীর তনু, অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, রাজনীতিক মিহির ঘোষ, অ্যাড. আশরাফ আলী, শিক্ষক ও লেখক নাসরীন সুলতানা রেখা, কবি ও লেখক অ্যাড. কাসেম ইয়াসবীর, রাজনীতিক আব্দুল্লাহ আদিল নান্নু এবং লেখক জাহিদ হোসেন ফিরোজ।

বক্তারা বলেন, পানি মানুষের জীবনের অন্যতম মৌলিক উপাদান। নিরাপদ পানির গুরুত্ব তুলে ধরতে এই গ্রন্থটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গবেষণাধর্মী বিষয়বস্তুর সঙ্গে সাহিত্যিক উপস্থাপনা যুক্ত হওয়ায় বইটি আরও সমৃদ্ধ হয়েছে এবং পাঠকের কাছে গ্রহণযোগ্যতা পাবে বলেও তারা আশা প্রকাশ করেন। পাশাপাশি, গাইবান্ধার একজন কৃতি সন্তানের এমন উদ্যোগে জেলাবাসীর গর্বের কথাও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন অধ্যক্ষ জহুরুল কাইয়ুম ও কায়সার রহমান রোমেল।

উল্লেখ্য, গ্রন্থটির নির্ধারিত মূল্য ৩০০ টাকা হলেও প্রকাশনা উপলক্ষে বিশেষ ছাড়ে ৫০ টাকায় বিক্রি করা হয়, যা উপস্থিত পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
প্রকৌশলী জাহিদ হোসেন ফিরোজের গ্রন্থ ‘জল ও জলাধার ভাবনার স্রোতধ্বনি’র প্রকাশনা

আপডেট সময় : ০৯:৪৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬