ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিউমার্কেটের সামনে ফুটপাতে উচ্ছেদ অভিযান, বসানো হলো গাছের চারা ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর পোশাক শ্রমিকদের অবরোধ, ভাঙচুর বিনার গামা রশ্মি বিকিরণ কেন্দ্র উদ্বোধন, কৃষিপণ্যের সংরক্ষণকাল বাড়বে ১২ মাস পর্যন্ত ছেলে বেঁচে নেই, এইচএসসির ফল দেখে কান্নায় ভেঙে পড়লেন বাবা দেশের আর্থিক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক শুধু শাসকের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি: জেএসডি হ্যালোউইনে মা শ্রীদেবীর আইকনিক ‘নাগিনা’ লুকে হইচই ফেলে দিয়েছেন জাহ্নবী সাত দফা না মানলে এক দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় শফিকুর রহমান বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর জমির বাণিজ্যিকীকরণে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা

বিএনপির কিছু লোক ‘কুলাঙ্গার’ শব্দের অর্থ বুঝতে পারেন নি: রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, বিএনপির কিছু কর্মী ‘কুলাঙ্গার’ শব্দের অর্থ ঠিকভাবে বুঝতে না পারার কারণেই অযথা উত্তেজনা তৈরি হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে থেকেই তিনি বিভিন্ন বক্তব্যে বলে আসছেন যে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি এবং বর্তমান বিএনপি এক নয়। তারেক রহমান পিতামাতার রাজনৈতিক আদর্শ অনুসরণ করেন না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ১৫ এপ্রিল এক আলোচনা সভায় দেওয়া তার বক্তব্যকে কেন্দ্র করে দেশে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তার দাবি, আগের বক্তব্যগুলোর তুলনায় ওই বক্তব্যে একটি শব্দই পার্থক্য তৈরি করেছে, সেটি হলো ‘কুলাঙ্গার’।

রাশেদ প্রধান শব্দটির ব্যাখ্যা দিয়ে বলেন, কুলাঙ্গার অর্থ বংশের কলঙ্ক বা অপমানজনক কাজের মাধ্যমে পরিবারের সুনাম ক্ষুণ্ণ করা ব্যক্তি। তবে এই শব্দ ব্যবহারে বিএনপির কর্মীরা আপত্তি জানানোয় তিনি দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন, ভবিষ্যতে এই শব্দটি ব্যবহার না করার বিষয়ে তিনি সতর্ক থাকবেন, তবে অতীতের বক্তব্যের অবস্থান অপরিবর্তিত থাকবে।

তিনি আরও জানান, তার বক্তব্যের পর বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন, যা গণতান্ত্রিক অধিকার হিসেবে তিনি স্বীকার করেন।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের দায়িত্ব সরকারের প্রতিশ্রুতি মনে করিয়ে দেওয়া এবং জনগণের অধিকারের পক্ষে কথা বলা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বিএনপির কিছু লোক ‘কুলাঙ্গার’ শব্দের অর্থ বুঝতে পারেন নি: রাশেদ প্রধান

আপডেট সময় : ০৪:০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬