ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর জমির বাণিজ্যিকীকরণে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা উচ্চকক্ষ নিয়ে আলোচনা লংমার্চে হবে না, কমিটিতে আসুন: স্বরাষ্ট্রমন্ত্রী ‘জনগণের কাছে একটা কার্ড আছে, সেটি হলো লাল কার্ড’ নায়ক শরীফুল রাজকে আইনি নোটিশ, ঘটনা কী পুরোনো বাস দিয়ে ছয় রুটে নতুন ব্যবস্থা চালু রোববার খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৮ টাকা ৫০ পয়সা, বেড়েছে ব্যাংকেও পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত, চালকের আসনে ছিলেন ছেলে মাস্টহেড পিআরের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার আশিক ইকবাল কেশবপুরে ধানখেতে পাওয়া গেল দুই নারী–পুরুষের অর্ধগলিত লাশ

রডের বদলে বাঁশের কঞ্চি, ব্রিজ ভাঙার নির্দেশ

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের আগৈলঝাড়ায় একটি সেতুর ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহারের অভিযোগের সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন। সরেজমিন পরিদর্শনের পর সেতুর ঢালাই ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

বিভিন্ন গণমাধ্যমে ‘সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি’ শীর্ষক সংবাদ প্রকাশের পর এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশুমি-করিম বাজার খালের ওপর নির্মিত সেতুটি পরিদর্শন করেন উপজেলা এলজিইডির প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী। এ সময় স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, ঢালাইয়ের শেষ অংশে রডের সঙ্গে বাঁশের কঞ্চি ব্যবহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পরিদর্শনে এ অভিযোগের সত্যতা পাওয়ায় সেতুটির ঢালাই ভেঙে নতুন করে সরকারি নিয়ম মেনে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক বলেন, গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর প্রকৌশলীকে সরেজমিন পাঠানো হয়। তিনি ফিরে এসে অনিয়মের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, সেতুটির স্ট্রাকচার আগের অর্থবছরে নির্মিত হলেও এ বছর ঢালাইয়ের জন্য কোনো সরকারি বরাদ্দ বা অনুমোদন দেওয়া হয়নি। স্থানীয় এক ইউপি সদস্য নিজ উদ্যোগে কাজটি করেছেন।

প্রশাসনের দাবি, বাঁশ ব্যবহারের কারণে সেতুটি মজবুত হয়নি। তাই ঢালাই ভেঙে নতুন করে কাজ করা হবে। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন ইউএনও।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঢালাইয়ের সময় বাধা দিলে পরে কিছু রড এনে কাজ চালিয়ে নেওয়া হয়। এমনকি সিমেন্ট কম থাকায় এলাকাবাসীর কাছ থেকে সিমেন্ট জোগাড় করে কাজ শেষ করা হয়েছে। এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
রডের বদলে বাঁশের কঞ্চি, ব্রিজ ভাঙার নির্দেশ

আপডেট সময় : ০৩:৩৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬