ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামবে মানুষ: মাওলানা আবদুল হালিম বিএনপি গায়ের জোরে ক্ষমতায় রয়েছে: নাহিদ ইসলাম মসজিদ কমিটি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, আসামি গ্রেফতার প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত পোশাকশ্রমিক তৌফিকের পরিবার সুন্দরগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩ পরীক্ষার আগে কেন্দ্র বদল, ৪০ কিলোমিটার যাতায়াতের শঙ্কায় শিক্ষার্থীরা অক্টোবরে হামলা-হয়রানির শিকার ২৮ সংবাদকর্মী, প্রাণ গেছে একজনের: বিএজির প্রতিবেদন মোগল জাহাজে ডাকাতিতে জড়িত ব্যক্তির নামে নিউইয়র্কের সৈকত দি পল-সেলসোরা নেই, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা আছেন জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক

তিন ভেন্যুতে বিসিবির এনসিএল টি-টোয়েন্টি, বাড়ছে পরিসর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় ক্রিকেটারদের প্রস্তুতিতে বৈচিত্র্য আনতেই এবার বিসিবি তিন ভেন্যুতে আয়োজন করতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। গতবার শুধুমাত্র সিলেটের একটি মাঠে খেলা হলেও এবার মাঠ বাড়িয়ে বিস্তৃত হচ্ছে আয়োজন।

বিসিবির চিফ প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু জানান, ‘গতবার সময় স্বল্পতায় এক ভেন্যুতে আয়োজন করতে হয়েছিল। এবার তিনটি ভেন্যু প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে গ্রাউন্ড কমিটিকে।’

টুর্নামেন্টের চূড়ান্ত সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে ১৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যেই খেলা মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে। নান্নুর ভাষায়, ‘সম্ভবত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে টুর্নামেন্ট শুরু হবে।’

গত বছরের মতো এবারও অংশ নিচ্ছে আটটি দল—দেশের সাত বিভাগীয় শহর এবং ঢাকা মেট্রো। আনুষ্ঠানিকভাবে স্বীকৃত এই টি-টোয়েন্টি টুর্নামেন্টকে বিসিবি বলছে, ‘বিপিএলের আগে খেলোয়াড় যাচাইয়ের বাস্তব প্ল্যাটফর্ম।’

এক ভেন্যুর গণ্ডি ছাড়িয়ে তিন ভেন্যুতে বিস্তৃত এই আয়োজন নিঃসন্দেহে বোর্ডের ঘরোয়া ক্রিকেট কাঠামোতে পেশাদারিত্বের আরেকটি ধাপ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
   
তিন ভেন্যুতে বিসিবির এনসিএল টি-টোয়েন্টি, বাড়ছে পরিসর

আপডেট সময় : ০৩:১৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫