ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুরে সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে প্রশিক্ষণ শুরু  সুন্দরগঞ্জে তাস দিয়ে জুয়া খেলার সময় ৭ জন গ্রেপ্তার ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে যুবদল নেতাসহ চারজনকে কুপিয়ে জখম, মামলা দায়ের গাইবান্ধায় নির্মাণাধীন ভবন থেকে ৩ ককটেল ও ৩ পেট্রলবোমা উদ্ধার জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে আবারও ধান কাটার অভিযোগ গোবিন্দগঞ্জে তিন দিনের জেলা ইজতেমা শুরু, মুসল্লিদের ঢল অসহায় শিশু ফাতেমার চিকিৎসায় ৩০ হাজার টাকা দিল দেওডোবা ঐক্য ফান্ড মাদকমুক্ত সমাজ গড়তে সুন্দরগঞ্জে এলাকাবাসীর বিক্ষোভ সুন্দরগঞ্জে মা-ছেলে হত্যা, মামলা দায়ের দুই ঘণ্টার মধ্যে দ্বিতীয় আসামি গ্রেপ্তার

রংপুরে সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে প্রশিক্ষণ শুরু 

রংপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-র আয়োজনে রংপুর জেলার সাংবাদিকদের জন্য সাংবাদিকতায় মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং-এর ব্যবহার বিষয়ে তিন দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রংপুর সার্কিট হাউজ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির সিনিয়র রিসার্চ অফিসার গোলাম মুর্শেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি সালেকুজ্জামান সালেক এবং বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার পাশাপাশি পেশাগত দক্ষতার উন্নয়নের উপরে গুরুত্ব আরোপ করেন।

তিনি সাংবাদিকদের ভুল তথ্য এবং অপতথ্য বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

সাংবাদিকদের মধ্যে ঐক্য, সংহতি এবং পারস্পরিক সহযোগিতা ছাড়া সাংবাদিকতার গুণগত মান উন্নত করা কিছুতেই সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

বিশেষ অতিথি মাজহারুল মান্নান রংপুরের সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও পিআইবির উদ্যোগকে স্বাগত জানান।

তিনি বলেন রংপুরে নিয়মিতভাবে সাংবাদিক প্রশিক্ষণ আয়োজিত হলে সাংবাদিকতার মানোন্নয়ন সহজেই দৃশ্যমান হবে। তিনি মোবাইল সাংবাদিক, ফটোসাংবাদিক ও ভিডিও সাংবাদিকদের জন্য বিশেষ প্রশিক্ষণ আয়োজনের অনুরোধ জানান।

সভাপতি তাঁর ভাষণে রংপুরে প্রশিক্ষণ আয়োজনে স্থানীয় সাংবাদিক সমাজের সহযোগিতা ও প্রচেষ্টার প্রশংসা করেন এবং তাঁদের প্রতি পিআইবির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রশিক্ষণে রংপুরের বিভিন্ন পর্যায়ের মোট ৩৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। প্রশিক্ষণটি আগামী বৃহস্পতিবার শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
রংপুরে সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে প্রশিক্ষণ শুরু 

আপডেট সময় : ০৩:৫২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬