সুন্দরগঞ্জে তাস দিয়ে জুয়া খেলার সময় ৭ জন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:৪০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত জুয়ারিরা হলেন, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট গ্রামের মৃত কছর আলীর ছেলে আব্দুল খলিল (৪৪), মৃত হাকিম উদ্দিনের ছেলে মিলন মিয়া (৩৫), মৃত ইউনুস আলীর ছেলে আবু তাহের ওরফে মিনু (৩৬), মৃত আফতাব উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৪৫), মৃত সৈয়দ মোল্লার ছেলে এজাহার আলী (৪৫), মৃত মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪০) এবং মৃত সৈয়দ আলী মণ্ডলের ছেলে আয়নাল হক (৩২)।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট গ্রামে আবু তাহের ওরফে মিনুর বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির পশ্চিম দুয়ারি ঘরে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় সাতজনকে গ্রেপ্তার করা হয়।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, ‘গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

















