ঢাকা ০৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে যুবদল নেতাসহ চারজনকে কুপিয়ে জখম, মামলা দায়ের গাইবান্ধায় নির্মাণাধীন ভবন থেকে ৩ ককটেল ও ৩ পেট্রলবোমা উদ্ধার জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে আবারও ধান কাটার অভিযোগ গোবিন্দগঞ্জে তিন দিনের জেলা ইজতেমা শুরু, মুসল্লিদের ঢল অসহায় শিশু ফাতেমার চিকিৎসায় ৩০ হাজার টাকা দিল দেওডোবা ঐক্য ফান্ড মাদকমুক্ত সমাজ গড়তে সুন্দরগঞ্জে এলাকাবাসীর বিক্ষোভ সুন্দরগঞ্জে মা-ছেলে হত্যা, মামলা দায়ের দুই ঘণ্টার মধ্যে দ্বিতীয় আসামি গ্রেপ্তার গাইবান্ধায় পৃথক ঘটনায় চারজনের মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের মা-ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা, সতীন গ্রেপ্তার

ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪০:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ উদ্‌যাপন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টায় প্রেসক্লাব প্রাঙ্গণে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মো. মোরশেদুল আলম চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক আমিরুল ইসলাম আমির, নবীনগর মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য। প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তী শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক সেলিম রেজা, তথ্যপ্রযুক্তি সম্পাদক এস এ রুবেল, সাহিত্য সম্পাদক শফিকুল ইসলাম বাদল, শাহনূর খান আলমগীর, আইকে ইব্রাহিম, আবু কাওসার, মিঠু সূত্রধর পলাশ, হোস্ট বিক্রয় ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার ও প্রেসক্লাবের সদস্য খন্দকার মোঃ আলমগীর হোসেন, মাজেদুল ইসলাম, সাইফুল ইসলাম রবিন, দেবব্রত দাস, জামাল হোসেন পান্না, সাফিউল আলম, সাধন সাহা জয়, হেলাল উদ্দিন, আলামিন, খান জাহান আলী চৌধুরী, মাহবুবুর রহমান, আনোয়ার হোসেন, এমকে জসীমউদ্দিন, নাসিরুদ্দিন, কাওসার আলম, মো. হোসাইন ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা নবীনগর প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। তাঁরা বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক। তাঁদের লেখনীর মাধ্যমে সমাজের নানা অসংগতি, সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র উঠে আসে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

অনুষ্ঠানের শেষপর্যায়ে প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২২ নভেম্বর ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত নবীনগর প্রেসক্লাব দীর্ঘ ৪১ বছর ধরে স্থানীয় সাংবাদিকতা, গণমানুষের অধিকার এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ

আপডেট সময় : ১১:৪০:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬