ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফের জামুডাঙ্গা আদর্শ দ্বিমুখী দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন সাংবাদিক পলাশ এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৩ ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে ‘ঐতিহ্যবাহী সুন্দরগঞ্জ’ সাময়িকীর মোড়ক উন্মোচন বন্যায় আশ্রয়ের নতুন ঠিকানা ‘খুদি বাড়ি’ হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক শ্রেষ্ঠ সমবায়ী সম্মাননা পেলেন সুন্দরগঞ্জের নারী উদ্যোক্তা চন্দনা রাণী সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর পদে পরিবর্তন, নতুন আমীর নির্বাচনে ভোট হাতিয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ পিরোজপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

ফের জামুডাঙ্গা আদর্শ দ্বিমুখী দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন সাংবাদিক পলাশ

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্বিতীয়বারের মতো গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামুডাঙ্গা আদর্শ দ্বিমুখী দাখিল মাদ্রাসার চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সাংবাদিক মো. জিল্লুর রহমান মণ্ডল (পলাশ)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে আগামী ছয় মাসের জন্য মাদ্রাসাটির এডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, পদাধিকার বলে মাদ্রাসার সুপার মো. আব্দুস সাত্তার আকন্দ (সদস্যসচিব), অভিভাবক সদস্য রঞ্জু মিয়া এবং শিক্ষক প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম সরকার।

নবমনোনীত সভাপতি জিল্লুর রহমান পলাশ যমুনা টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সাদুল্লাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। তাঁর গ্রামের বাড়ি উপজেলার দক্ষিণ জামুডাঙ্গা মণ্ডলপাড়ায়।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ২৩ ডিসেম্বর অনুমোদিত এডহক কমিটিতেও সভাপতির দায়িত্ব পালন করেন সাংবাদিক পলাশ। পুনরায় তাঁকে সভাপতি মনোনীত করায় দ্বিতীয়বারের মতো প্রতিষ্ঠানটির পরিচালনার দায়িত্ব পেলেন তিনি।

পারিবারিকভাবেও মাদ্রাসাটির সঙ্গে রয়েছে তাঁর নিবিড় সম্পৃক্ততা। তাঁর মরহুম পিতা অ্যাডভোকেট জহুরুল ইসলাম মণ্ডল (তোতা মিয়া) ছিলেন মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা সভাপতি। বাবার প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনায় এবার দ্বিতীয়বারের মতো নেতৃত্বের দায়িত্ব পাওয়াকে তাঁর পারিবারিক ঐতিহ্য ও দায়িত্ববোধের ধারাবাহিকতা হিসেবেও দেখছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ফের জামুডাঙ্গা আদর্শ দ্বিমুখী দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন সাংবাদিক পলাশ

আপডেট সময় : ০৮:৩৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬