ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফের জামুডাঙ্গা আদর্শ দ্বিমুখী দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন সাংবাদিক পলাশ এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৩ ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে ‘ঐতিহ্যবাহী সুন্দরগঞ্জ’ সাময়িকীর মোড়ক উন্মোচন বন্যায় আশ্রয়ের নতুন ঠিকানা ‘খুদি বাড়ি’ হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক শ্রেষ্ঠ সমবায়ী সম্মাননা পেলেন সুন্দরগঞ্জের নারী উদ্যোক্তা চন্দনা রাণী সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর পদে পরিবর্তন, নতুন আমীর নির্বাচনে ভোট হাতিয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ পিরোজপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরে অবস্থিত গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির সুন্দরগঞ্জ পৌরসভা শাখার আয়োজনে পৌরসভার বাহিরগোলা মোড় থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে পৌরসভা শাখার আহ্বায়ক মো. আরিফুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. লুৎফর রহমান বকসি, উপজেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক মো. কামরুল হাসান প্রমুখ।

সমাবেশে বক্তারা সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত খুঁজে বের করে গ্রেপ্তার, আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর রাতে কুষ্টিয়ার দৌলতপুরে এনসিপি নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করছে দলটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ

আপডেট সময় : ০৮:৩২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬