ঢাকা ১১:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শৈশবের দুর্গাপূজা: আনন্দের এক অন্য জগৎ ইউপি সদস্যের পকেটে প্রতিবন্ধী ভাতার ১২ সিম কার্ড, টাকা তুলতে এসে ধরা ভেপিং ছেড়েছেন সেলেনা, বড় ক্ষতি হয়েছে জানালেন নিজেই শারদীয় দুর্গোৎসবের আবহে বাংলা সাহিত্য তৃণমূলের এমপি হয়ে যে জমিতে উচ্ছেদের নোটিশ, বিজেপির জোটে যোগ দিয়ে সেই জমিই উপহার পাচ্ছেন ইউসুফ পাঠান ইপিজেডে বিনিয়োগে শীর্ষে চীনা কোম্পানি, শীর্ষ পাঁচে কোন কোন দেশ পুজোর সাজে সাবেকি, না আধুনিক: মিমের আনারকলি, মন্দিরার বেনারসি, দীঘির কাঞ্চিপুরম, জয়ার সুতির শাড়ি কার লুক নজর কাড়ল সবচেয়ে বেশি ঢাকা থেকে ১৩৪ ফ্লাইট বাতিল-স্থগিতে ভোগান্তিতে ২০ হাজার ২৫৪ যাত্রী এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: রাশেদ আল মাহমুদ তিতুমীর কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কিশোর ছেলের মরদেহ পড়ে ছিল শিমখেতে, আহাজারি থামছে না মায়ের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় শিমখেত থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার হয়েছে। তার নাম মো. শাহেদ (১৭)। সে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর নোমান এলাকার বাসিন্দা। আজ বুধবার বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার হয়।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহেদের মা–বাবা বৃদ্ধ, উপার্জনে অক্ষম। বৃদ্ধ মা–বাবাসহ পরিবারের খরচ মেটাতে দিনমজুরির কাজ করত কিশোর মো. শাহেদ। আজ সকালে এক প্রতিবেশীর শিমখেতে কাজ করতে গিয়েছিল সে। সকাল সাড়ে ১০টার দিকে খেতের মালিক গিয়ে দেখেন সেখানে শাহেদ অচেতন অবস্থায় পড়ে রয়েছে। পরে এক পল্লিচিকিৎসক এসে পরীক্ষা-নিরীক্ষা করে জানান শাহেদের মৃত্যু হয়েছে।

.

স্থানীয় বাসিন্দা মো. রাশেদ উদ্দিন প্রথম আলোকে বলেন, কিশোর শাহেদের মৃত্যুর পর থেকে তার মা হাসিনা বেগমের আহাজারি থামছে না। কিছুক্ষণ পরপর তিনি জ্ঞান হারাচ্ছেন। বাবা মো. খলিলও ছেলের শোকে নির্বাক হয়ে গেছেন। তিনি আরও বলেন, ‘ছেলেটি ভদ্র ও নম্র হিসেবে এলাকায় পরিচিত ছিল। তার মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।’

জানতে চাইলে চর জব্বর থানার ছনখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) আলী হোসাইন প্রথম আলোকে বলেন, সকালে বেশ গরম পড়েছে এলাকায়। ধারণা করা হচ্ছে, এ সময় ওই কিশোর স্ট্রোক করেছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।’ তিনি বলেন, ‘পরিবারের পক্ষ থেকে আবেদন করায় বিনা ময়নাতদন্তে লাশটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
কিশোর ছেলের মরদেহ পড়ে ছিল শিমখেতে, আহাজারি থামছে না মায়ের

আপডেট সময় : ০৭:২২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬