সংবাদ শিরোনাম ::
রেলগেটের ফলের বাজার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

রেললাইনের পাশে ভোর থেকেই জমে ওঠে ফলের পাইকারি বাজার। কুষ্টিয়া শহরের মজমপুর রেলগেট এলাকায় নিলামে হাঁকডাকে চলে আপেল, কমলা, মাল্টা, আঙুর, ড্রাগন ফল ও ডালিমের বেচাকেনা। পাইকারি দরে ফল কিনে ভ্যান ও অন্যান্য যানবাহনে করে নিয়ে যান খুচরা বিক্রেতারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রেলগেট এলাকা হয়ে ওঠে ফলের ব্যস্ত বাজার। মজমপুর রেলগেটের সেই ব্যস্ততার ছবি নিয়ে এই ছবির গল্প।





















