ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত পোশাকশ্রমিক তৌফিকের পরিবার সুন্দরগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩ পরীক্ষার আগে কেন্দ্র বদল, ৪০ কিলোমিটার যাতায়াতের শঙ্কায় শিক্ষার্থীরা অক্টোবরে হামলা-হয়রানির শিকার ২৮ সংবাদকর্মী, প্রাণ গেছে একজনের: বিএজির প্রতিবেদন মোগল জাহাজে ডাকাতিতে জড়িত ব্যক্তির নামে নিউইয়র্কের সৈকত দি পল-সেলসোরা নেই, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা আছেন জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক আবেদন ছিল দুই কোটি টাকার, বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ চালুর উদ্যোগ নেবে আইসিটি বিভাগ

‘আই হ্যাভ আ প্ল্যান’ গান নিয়ে তাসরিফ খানের জিডি করার ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০০:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘আই হ্যাভ আ প্ল্যান’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি গানের অডিও-ভিডিও নিয়ে শুরু হয়েছে আলোচনা। গানটিতে শোনা যাচ্ছে সংগীতশিল্পী তাসরিফ খানের কণ্ঠ। সঙ্গে ব্যবহার করা হয়েছে তাঁর একটি কনসার্টের ভিডিও। ফলে অনেকেই ধরে নিয়েছেন, গানটি তাসরিফেরই। তবে আজ বুধবার সকালে তাসরিফ বলেছেন, গানটি তাঁর নয়; তাঁর কণ্ঠ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে নকল করে এটি তৈরি করা হয়েছে।

বিষয়টি নিয়ে ইতিমধ্যে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিয়েছেন তাসরিফ। প্রথম আলোকে জানান, এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন। তাঁর দলের সদস্যরা এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির বিভিন্ন লিংক শনাক্ত করেছেন।

ঘটনাটি কীভাবে নজরে আসে—এমন প্রশ্নে তাসরিফ বলেন, ‘দু–তিন দিন আগে আমার পরিচিত কয়েকজন বিষয়টি আমার নজরে আনেন। তাঁরা বলেন, পাঁচ থেকে ছয় দিন ধরে এটি চলছে। শুরুতে আমি খুব একটা পাত্তা দিইনি। কিন্তু পরে দেখলাম, ব্যাপারটি দ্রুত ছড়িয়ে পড়ছে। এখন টিকটকেও গানটি রিলস আকারে ছড়াচ্ছে। তখন মনে হলো, বিষয়টিকে আর হালকাভাবে দেখার সুযোগ নেই। এটি ভীষণ উদ্বেগের। তাই আজই আইনি পদক্ষেপ নিচ্ছি।’

গানটি নিয়ে তাসরিফের দাবি, তিনি ৯৯ দশমিক ৯৯ শতাংশ নিশ্চিত, তাঁর কণ্ঠ ব্যবহার করে এআইয়ের মাধ্যমে অডিওটি তৈরি করা হয়েছে। তাঁর মতে, ‘এটি কারও প্রকৃত কম্পোজিশন হতেই পারে না।’ তাঁর ধারণা, কোনো কনসার্টের ভিডিও ফুটেজ সংগ্রহ করে সেটির সঙ্গে কৃত্রিমভাবে তৈরি অডিও জুড়ে দেওয়া হয়েছে।

তাসরিফ আরও বলেন, ‘ভিডিওটা এমনভাবে আমার কনসার্ট দিয়ে বানিয়েছে, যেন সাধারণ মানুষ বিশ্বাস করে। কনসার্টের একটি ভিডিও দূর থেকে ধরে বানিয়েছে, যাতে কেউ বুঝতে না পারে। যারা এসব করেছে, তারাও ভীষণ কৌশলে আমাকে ব্যবহার করেছে। আমি ওদের কর্মকাণ্ডে বিস্মিত।’ তাঁর অভিযোগ, বিষয়টি নিছক বিনোদনের জন্য তৈরি করা হয়নি; বরং তাঁকে হয়রানি করার উদ্দেশ্য থাকতে পারে। এমনকি এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও রয়েছে বলে মনে করছেন তিনি।

কথা প্রসঙ্গে তাসরিফ বলেন, ‘আগের সরকারের সময়ও আমাকে শত্রু মনে করা হয়েছে, এবারও এই ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে শত্রু বানানোর চেষ্টা করছে একটা মহল। আমি আমার কাজ করছি। একজন শিল্পী হিসেবে দায়বোধ থেকে অন্যায়-অনিয়মের প্রতিবাদ আগেও জানিয়েছি, ভবিষ্যতেও জানাব। এতে আমি কখনো পিছপা হব না।’

তাসরিফ বলেন, ‘শতাধিক পেজে ভিডিওটি আপলোড হয়েছে। তাই শুধু কনটেন্ট রিপোর্ট করে এটি পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন। সে কারণেই জিডি করার পাশাপাশি বিষয়টি আইনিভাবে মোকাবিলা করার প্রস্তুতি নিচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
‘আই হ্যাভ আ প্ল্যান’ গান নিয়ে তাসরিফ খানের জিডি করার ঘোষণা

আপডেট সময় : ০৬:০০:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬