ঢাকা ০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত পোশাকশ্রমিক তৌফিকের পরিবার সুন্দরগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩ পরীক্ষার আগে কেন্দ্র বদল, ৪০ কিলোমিটার যাতায়াতের শঙ্কায় শিক্ষার্থীরা অক্টোবরে হামলা-হয়রানির শিকার ২৮ সংবাদকর্মী, প্রাণ গেছে একজনের: বিএজির প্রতিবেদন মোগল জাহাজে ডাকাতিতে জড়িত ব্যক্তির নামে নিউইয়র্কের সৈকত দি পল-সেলসোরা নেই, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা আছেন জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক আবেদন ছিল দুই কোটি টাকার, বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ চালুর উদ্যোগ নেবে আইসিটি বিভাগ

এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান এম গাজিউল হক মারা গেছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০০:৪১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান এম গাজিউল হক আজ সোমবার ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) প্রতিষ্ঠাকালীন পরিচালক ও সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি স্ত্রী সুলতানা হক, ছেলে ইবিএলের বর্তমান চেয়ারম্যান আনিস আহমেদ, মেয়ে আনিলা হকসহ আত্মীয়স্বজন, বন্ধু, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

আজ বাদ মাগরিব ঢাকার গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করার কথা।

এম গাজিউল হক সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান ছিলেন। ২৩টির বেশি দেশে কার্যক্রম পরিচালনাকারী এই গ্রুপের ব্যবসার মধ্যে রয়েছে সমন্বিত সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, লো-কস্ট এয়ারলাইনসের জন্য টোটাল কার্গো ম্যানেজমেন্ট (টিসিএম), এয়ারলাইনসের গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম, আন্তসীমান্ত মালবাহী রেলসেবা, স্যাটেলাইট ফুলফিলমেন্ট সেন্টার (এসএফসি) পরিচালনা, এফএম রেডিও, চা ও রাবার বাগান, খাদ্য ও পানীয় এবং বাণিজ্যিক ব্যাংকিং।

১৯৯৩ সালে তিনি ইবিএলের পরিচালনা পর্ষদে যোগ দেন। তিনি দুই মেয়াদে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

এম গাজিউল হক ব্রিটিশ প্রতিষ্ঠান বার্ড অ্যান্ড কোম্পানি লিমিটেডের মাধ্যমে তাঁর পেশাজীবন শুরু করেন। ১৯৭৬ সালে তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির রূপান্তরের মাধ্যমে বার্ডস বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠিত হয়।

দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ও এ অঞ্চলের ব্যবসা ও উদ্যোক্তা উন্নয়নে গুরত্বপূর্ণ ভৃমিকা রাখেন। ইবিএলের বিকাশেও তাঁর উল্লেখযোগ্য অবদান ছিল। তিনি ব্যাংকটির প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও করপোরেট সুশাসন জোরদারে গুররুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এম গাজিউল হকের মৃত্যুতে চট্টগ্রাম চেম্বার সভাপতি আমিরুল হক শোক জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান এম গাজিউল হক মারা গেছেন

আপডেট সময় : ০৬:০০:৪১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬