ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্রান্সের পর শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল বেলজিয়াম, আটক ১০৭ আত্মসাৎ করা অর্থ বিনিয়োগের অভিযোগ, সম্পদ বাজেয়াপ্ত নিয়ে আপিল দ্রুত নিষ্পত্তি চায় ইউএই দীর্ঘ প্রক্রিয়ার পর ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে আজ ‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩ কোনো ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না: হুইপ জি কে গউছ শোক ও শ্রদ্ধায় জাতীয় প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণ ভোট লুটের অভিযোগ, কেঁদে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুন কবীরের দেড় ঘণ্টায় এক কুকুরের কামড়ে হাসপাতালে ৩৩ জন ফেনীতে দুর্গাপূজায় ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ধরে আনার ঘোষণা পুলিশ সুপারের ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলে শিক্ষা সফরের বাস ও অটোর সংঘর্ষে নিহত তিন

মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারে শিক্ষা সফরের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজনের প্রাণহানি ঘটেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও পুলিশ ফাঁড়ির সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, শ্রীমঙ্গলের মাইজদিহি চা বাগানের অমৃত সিংয়ের ছেলে জয় সিং ও পাপ্পু নায়েকের ছেলে সুশিল নায়েক। নিহত অপরজন সিএনজি অটোরিকশাচালক হবিগঞ্জের বাহুবল উপজেলার মো. আনোয়ার আলী।

স্থানীয়রা জানান, সিলেট থেকে শিক্ষা সফর শেষে ফিরছিলো ময়মনসিংহ জেলার মুমিনুন্নিসা সরকারি কলেজের একটি বাস। পথে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও হাইওয়ে থানার সামনে পৌঁছালে বিপরীত দিক (মিরপুর) থেকে আসা শ্রীমঙ্গলগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ তিন যাত্রী মারাত্মক আহত হন।

দুর্ঘটনাকবলিতদের উদ্ধার করে দ্রুত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ড. নাভীদ রাইয়ান বিন শহিদ জানান, রাত সাড়ে ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

এদিকে বাসে থাকা এক শিক্ষক জানিয়েছেন, শিক্ষা সফরে আসা কলেজের ছাত্র ও শিক্ষকবৃন্দ সবাই সুরক্ষিত ও সুস্থ আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
শ্রীমঙ্গলে শিক্ষা সফরের বাস ও অটোর সংঘর্ষে নিহত তিন

আপডেট সময় : ১০:২২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬