ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্লোরিডায় বিধ্বস্ত উড়োজাহাজের সহপাইলটের বয়স ছিল ২০ বছর ‘ঘরদুয়ার সব পুড়ি গেছে, সাহায্য না পাইলে ঘর বানাইতাম পারতাম না’ ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ এআই কি ঝড়ের গতিপথ বলতে পারে? হ্যালোইন থিমে শানায়ার জন্মদিন: খুশি, সুহানা, অনন্যাদের নিয়ে ডাইনি সাজে কাটলেন কেক ফোনে ৫ কোটি রুপি চাঁদা দাবি বলিউড তারকার কাছে ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, ১ লাখ টাকা নিতে গিয়ে দুদকের ফাঁদে সার্ভেয়ার লরির ধাক্কায় মিনিবাস উল্টে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা বাসে আগুন, নাশকতা কি না খতিয়ে দেখছে পুলিশ মিরপুরে মেট্রোরেলের দুটি স্টেশন প্রায় এক ঘণ্টা পর চালু

মালিক পক্ষ ও শ্রমিক পক্ষের পাল্টাপাল্টি সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নামে চাঁদা আদায় বন্ধের দাবিতে সড়ক অবরোধ করেছে বাস, মিনি বাস, মালিক সমিতির নেতাকর্মীরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পলাশবাড়ী উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তিনমাথা এলাকায় এ অবরোধ করেন তারা। বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত চলে অবরোধ। প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। ফলে সড়কের দুই পাশে ছোট-বড় শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী ও সাধারণ মানুষের চরম ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আল-ইয়াসা রহমান তাপাদার ও পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান ঘটনাস্থলে গিয়ে তাদের দ্বন্দ্ব নিরসনে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা।

বাস, মিনি বাস মালিক সমিতির সহ-সভাপতি রবিউল ইসলাম লিয়াকত বলেন, গাইবান্ধা-পলাশবাড়ীসহ বিভিন্ন সড়কে যত্রতত্র গাড়ি থামিয়ে শ্রমিক সংগঠনের নামে চাঁদা আদায় করা হচ্ছে। একটি গাড়ী থেকে ২০০ থেকে ৩০০ টাকা পযর্ন্ত চাদা আদায় করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গাড়ি আটকে রাখা হয়। এতে পরিবহন ব্যবসায়ীরা অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়ছেন। বর্তমানে আমাদের ব্যবসা ভালো যাচ্ছে না। তাই সড়ক অবরোধ করছি।’

এদিকে, বিকেল চারটার দিকে পলাশবাড়ী চার মাথায় ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয় শ্রমিক সংগঠনগুলো। এসময় তারা যান চলাচল বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করে। পরে পুলিশ গিয়ে আশ্বাস দিলে তারা বিক্ষোভ ও অবরোধ তুলে নেয়।

পলাশবাড়ী থানার ওসি সরোয়ারে আলম খান বলেন, ‘মালিক পক্ষ ও শ্রমিক পক্ষের দ্বন্ধের জেরে অবরোধের ঘটনা ঘটে। বৈধ কাগজপত্র নিয়ে রাত ৮ টার দিকে উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মালিক পক্ষ ও শ্রমিক পক্ষের পাল্টাপাল্টি সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

আপডেট সময় : ১০:০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬