ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্লোরিডায় বিধ্বস্ত উড়োজাহাজের সহপাইলটের বয়স ছিল ২০ বছর ‘ঘরদুয়ার সব পুড়ি গেছে, সাহায্য না পাইলে ঘর বানাইতাম পারতাম না’ ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ এআই কি ঝড়ের গতিপথ বলতে পারে? হ্যালোইন থিমে শানায়ার জন্মদিন: খুশি, সুহানা, অনন্যাদের নিয়ে ডাইনি সাজে কাটলেন কেক ফোনে ৫ কোটি রুপি চাঁদা দাবি বলিউড তারকার কাছে ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, ১ লাখ টাকা নিতে গিয়ে দুদকের ফাঁদে সার্ভেয়ার লরির ধাক্কায় মিনিবাস উল্টে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা বাসে আগুন, নাশকতা কি না খতিয়ে দেখছে পুলিশ মিরপুরে মেট্রোরেলের দুটি স্টেশন প্রায় এক ঘণ্টা পর চালু

গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতকরণে জেলা সেমিনার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার দুর্গম চরাঞ্চলের স্থানীয় পর্যায়ে জনগণের সরকারি সেবা পাওয়ার সুযোগ ও অধিকার নিশ্চিতকরণ বিষয়ক জেলা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে ফ্রেন্ডশিপের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মুহাম্মদ নাঈম কামরানের সঞ্চালনায় গাইবান্ধা জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান, পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন , ফ্রেন্ডশিপের ইনক্লুসিভ সিটিজেনশিপ প্রজেক্টের জেনারেল ম্যানেজার একরামুল হক, রিজিওনাল কো- অর্ডিনেটর ইউনুস আলীসহ জেলার দুর্গম চরাঞ্চলের বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সেমিনারে দুর্গম চরাঞ্চলে বসবাসরত মানুষের সরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান সুযোগ-সুবিধা, প্রতিবন্ধকতা ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা ও অন্যান্য নাগরিক সেবা চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, নদীবেষ্টিত ও দুর্গম চরাঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী ভৌগোলিক কারণে অনেক সময় সরকারি সেবা গ্রহণে নানা ধরনের সমস্যার মুখোমুখি হন। যাতায়াতব্যবস্থার সীমাবদ্ধতা, নদীভাঙন, বন্যা, যোগাযোগ বিচ্ছিন্নতা এবং তথ্যের অভাবে অনেক মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন। এসব প্রতিবন্ধকতা দূর করে চরাঞ্চলের মানুষের জন্য সরকারি সেবা আরও সহজলভ্য ও কার্যকর করা প্রয়োজন।

সেমিনারে চরাঞ্চলের জনপ্রতিনিধিরা তাদের এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিকদের সেবা প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। পাশাপাশি সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান বলেন, দুর্গম চরাঞ্চলের মানুষেরাও দেশের অন্যান্য এলাকার মানুষের মতো সমানভাবে সরকারি সেবা পাওয়ার অধিকার রাখেন। ভৌগোলিক ও যোগাযোগগত নানা সীমাবদ্ধতার কারণে চরাঞ্চলের মানুষ যেন সরকারি সেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি দপ্তর ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতকরণে জেলা সেমিনার

আপডেট সময় : ০৯:৫৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬