ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাসে পাশে একজন বসতেই অচেতন হন রিদয়ন, নয় দিন পর ফেলে যাওয়া হয় মির্জাপুরে খুলনায় ১২ দিনে সাত খুনের পাঁচটির নেপথ্যে মাদক গাজীপুরের আন্দোলনের কারণে আসামি অনুপস্থিত, ট্রাইব্যুনালে কার্যক্রম চলেনি আজ জাপান সফরের চুক্তি ও বিনিয়োগ নিয়ে রাষ্ট্রপতিকে জানালেন প্রধানমন্ত্রী মুকেশ আম্বানি এখন এশিয়ার সেরা ধনী, সম্পদ কত বাড়ল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ জমি দখলে নিতে বিধবা নারীর কাঁচা ধান কেটে নিলেন প্রতিপক্ষ প্রশাসনিক দুর্নীতি দমনে খলিফা ওমর (রা.) যে ব্যবস্থা নিয়েছিলেন আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে ভয় দেখাতেন ‘সমন্বয়ক’, দাবি করেন ৫০ লাখ টাকা গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের লাশ উদ্ধার, খোঁজ নেই স্ত্রীর

কুকুরের ধাওয়া থেকে বাঁচতে দৌড়, গলায় কামড়ে শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাদুল্লাপুরে বেওয়ারিশ কুকুরের ধাওয়া ও কামড়ে সিনথিয়া আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাফিয়া মনি (৭) নামে আরও এক শিশু আহত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত।

নিহত সিনথিয়া আক্তার উপজেলার কামারপাড়া ইউনিয়নের উত্তর হাটবামুনী গ্রামের সনজু মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের নার্সারির শিক্ষার্থী।

আহত রাফিয়া মনি একই গ্রামের রাকিব মিয়ার মেয়ে। তাকে জলাতঙ্কের টিকা ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা যায়, সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল সিনথিয়া আক্তার ও রাফিয়া মনি। এ সময় একটি বেওয়ারিশ কুকুর রাফিয়া মনিকে পায়ে কামড় দেয়। ঘটনাটি দেখে সিনথিয়া দৌড়ে পালানোর চেষ্টা করলে কুকুরটি তাকে ধাওয়া করে।

একপর্যায়ে দৌড়ানোর সময় সিনথিয়া একটি গাছের গুঁড়িতে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। তখন কুকুরটি তার গলায় কামড় দেয়। এতে গুরুতর আহত হয় শিশুটি। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা কুকুরটিকে ধরে পিটিয়ে মেরে ফেলেন।

এদিকে মঙ্গলবার দুপুরে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিলকিস চৌধুরী এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীক জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা নিহত ও আহত শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিলকিস চৌধুরী বলেন, ‘কুকুরের কামড়ের পর আহত রাফিয়া মনিকে জলাতঙ্কের টিকা ও প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কুকুরের কামড়ের শিকার হলে দ্রুত ক্ষতস্থান সাবান ও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে হাসপাতালে নিতে হবে। সময়মতো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিকা ও প্রয়োজনীয় চিকিৎসা নিলে জলাতঙ্ক প্রতিরোধ করা সম্ভব।’

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাত বলেন, ‘কুকুরের কামড়ের ঘটনায় আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে জলাতঙ্কের টিকা নিতে হবে। এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
কুকুরের ধাওয়া থেকে বাঁচতে দৌড়, গলায় কামড়ে শিশুর মৃত্যু

আপডেট সময় : ১০:০১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬